আজকের তারিখ- Sun-15-02-2026

কুড়িগ্রামে ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে স্থানীয় ব্যবসায়িকদের সাথে সংবেদনশীলতা সভা অনুষ্ঠিত

মোঃ রাব্বি রাশেদ পলাশ, কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ কুড়িগ্রামে বাল্যবিয়ে বন্ধে, শিশু সুরক্ষা এবং শিশু অধিকার সংক্রান্ত বিষয়গুলি সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য স্থানীয় ব্যবসায়িক গোষ্ঠী এবং বেসরকারি খাতের অংশীদারদের সাথে সংবেদনশীলতা সভা অনুষ্ঠিত হয়েছে।

১২ জানুয়ারি’ ২০২৬ইং (সোমবার) সকাল ১১ ঘটিকায় কুড়িগ্রাম সদর ভোগডাঙ্গা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এসএসবিসি প্রকল্পের স্ট্রেনদেনিং সোশ্যাল এন্ড বিহেভিয়ার চেঞ্জ প্রকল্পের আয়োজনে ও ইউনিসেফের অর্থায়নে এ সভা অনুষ্ঠিত হয়।

ভোগডাঙ্গা ইউনিয়নের স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কেন্দ্রের পরিদর্শক জাকিরুন ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য হাবিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পরিবার কল্যাণ পরিদর্শিকা নাজমুন্নাহার, পরিবার কল্যাণ কেন্দ্রের ফার্মাসিস্ট মমিনুল ইসলাম, এছাড়াও বিশিষ্ট ব্যবসায়ীদের মধ্যে উপস্থিতি ছিলেন নবীর আলী, রাশেদুল ইসলাম ও আজাদ আলী প্রমূখ।

আরো উপস্থিত ছিলেন, এসএসবিসি প্রকল্পের প্রজেক্ট অফিসার জেমস্ উজ্জল শিকদার, কমিউনিটি ফেসিলিটেটর রোকন উদ দৌলা, মোঃ খোরশেদুল ইসলাম। সভায় বক্তারা বাল্যবিবাহ বন্ধে সকল শ্রেণি পেশার মানুষজনকে এগিয়ে আসার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )