আজকের তারিখ- Sun-15-02-2026

আইজ অন প্রথম বর্ষপূর্তির পডকাস্ট শোতে রোজিনা

বিনোদন ডেস্ক : গণমাধ্যম দুনিয়ায় পডকাস্ট নতুন চমক সৃষ্টি করে চলেছে। রোজই নিত্যনতুন খবর মিলছে। তাতে নতুন সংযোজন হলেন কিংবদন্তি অভিনেত্রী রোজিনা।
২০২৫ সালের ১২ জানুয়ারি যাত্রা শুরু করে ডিজিটাল প্ল্যাটফর্ম ‘আইজ অন স্টুডিও’ নামের ইউটিউব চ্যানেল। দুই ঈদসহ বছরজুড়ে এই চ্যানেলে  রীতিমতো তারকার মেলা বসেছে নানাবিধ শোয়ের মাধ্যমে।
নতুন বছরে প্রথম বর্ষপূর্তির দিনেই আইজ অন ইউটিউব চ্যানেলে আসছেন সোনালী দিনের জনপ্রিয় অভিনেত্রী রোজিনা। ১২ জানুয়ারি সোমবার প্রথম বর্ষপূর্তির রাত ১০টায় উন্মুক্ত হবে রোজিনাকে নিয়ে তৈরি সেলিব্রিটি পডকাস্ট ‘স্টার ডায়েরি’র প্রথম পর্ব।
এই বিশেষ পর্বটি উপস্থাপনা করেছেন আর্শিয়া।
এই পর্বে একের পর এক সিনেমা থেকে বাদ পড়ে আবার ঘুরে দাঁড়ানোর গল্প বলেছেন রোজিনা। সবাইকে আইজ অন স্টুডিওর ইউটিউব চ্যানেলে এই বিশেষ পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে রোজিনা বলেছেন, ‘নিজের জীবনের গল্প বলতে গিয়ে নিজেকে আবার আবিষ্কারের আনন্দ পেলাম। নায়িকা হবার অনুপ্রেরণা বলেছেন তিন কিংবদন্তি অভিনেত্রী কবরী,শাবানা ও ববিতার কথা। অভিনয়ে এসে  এক সময় যাদের সাথে একই কাতারে উঠে এসেছিলেন রোজিনা!’
যাত্রার পর থেকে আইজ অন স্টুডিও ইউটিউব  চ্যানেলে চমক দেখিয়ে প্রথমবারের মতো সলো পডকাস্টে হাজির হন দেশীয় সিনেমার দুই দিকপাল আলমগীর ও সোহেল রানা। ‘আমি আলমগীর’ নামের নয় পর্বের পডকাস্ট প্রচার হয়েছে প্রথম বছরের শুরু থেকেই । পডকাস্ট ‘আমি সোহেল রানা’র প্রচার এখনও চলছে। পাঁচ পর্বে কিংবদন্তি পরিচালক দেলোয়ার জাহান ঝন্টুর ‘ঝন্টু টকস’ প্রচার হয়েছে এই চ্যানেলে। জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাসও প্রথমবারের মতো পডকাস্টে বসেন পাঁচ পর্বের ‘অপুর পাঁচালী’ শো নিয়ে। জনপ্রিয় কণ্ঠশিল্পী আঁখি আলমগীর ‘আঁখির গল্প’ পডকাস্টের সাত পর্বে জীবনের গল্পের ঝাঁপি খুলেন। সমসাময়িক বিষয় নিয়ে প্রচার হয়েছে পডকাস্ট ‘উইথ সৈকত সালাহউদ্দিন’ এর সতেরোটি পর্ব। ‘আঁখির গল্প সিজন টু’-এর প্রথম পর্বে আঁখি আলমগীরের অতিথি হয়ে আসেন বরেণ্য সংগীতশিল্পী সৈয়দ আবদুল হাদী।
সেলিব্রিটি পডকাস্ট শো ‘স্টার ডায়েরি’তে তারকার মেলা বসেছে প্রথম বছরে। নানা শোতে অতিথি হয়ে এসেছেন জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস, বুবলী, তমা মির্জা, বাঁধন, রুনা খান, আঁখি আলমগীর, চঞ্চল চৌধুরী, সিয়াম আহমেদ প্রমুখ। শোগুলো উপস্থাপনা করেন সৈকত সালাহউদ্দিন,সমৃদ্ধি ও আর্শিয়া।
সিনিয়র সাংবাদিক তুষার আদিত্যের উপস্থাপনায় ‘স্ট্রেইট কাট তুষার’ পডকাস্ট শোতে হাজির হন কুসুম সিকদার ও মন্দিরা চক্রবর্তী।
‘ফিল্মোগ্রাফি’ শোতে সৈকত সালাহউদ্দিন-এর মুখোমুখি হন নির্মাতা বাদল খন্দকার ও অভিনেতা চঞ্চল চৌধুরী।
আইজ অন সূত্রে জানা গিয়েছে, নতুন বছরেও ‘আইজ অন স্টুডিও’র ইউটিউব চ্যানেলে বড় তারকা ও এমন সব আয়োজন থাকছে যা সবাইকে চমকে দিতে পারে। যার শুরুটা হচ্ছে রোজিনার পডকাস্ট দিয়ে।
সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )