আজকের তারিখ- Sun-15-02-2026

বিশ্বকাপ দল থেকে মোস্তাফিজকে বাদ দেওয়ার পরামর্শ আইসিসির!

স্পোর্টস ডেস্ক : মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ায় বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি)। তবে মোস্তাফিজকে বাদ দিয়ে ভারতে বিশ্বকাপ খেলতে বিসিবিকে প্রস্তাব দিয়েছে আইসিসি।

সোমবার (১২ জানুয়ারি) অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আইসিসিকে চিঠি দিয়েছি, এখন আইসিসির যে উত্তর সেটার প্রত্যাশা করছি আমরা। এর মধ্যে একটা জিনিস ঘটেছে, আপনাদেরকে আমার জানানো প্রয়োজন। সেটা হচ্ছে আইসিসির যে নিরাপত্তা দল আছে, নিরাপত্তার দায়িত্বে যারা আছে তারা একটা চিঠি দিয়েছে।
তিনি আরও বলেন, সেই চিঠিতে বলা হয়েছে তিনটা জিনিস হলে বাংলাদেশ দলের নিরাপত্তা আশঙ্কা বাড়বে। একটা জিনিস হচ্ছে মোস্তাফিজ যদি বাংলাদেশ দলে অন্তর্ভুক্ত হয়, দুই হচ্ছে বাংলদেশ দলের যারা সমর্থক আছে উনারা যদি জাতীয় দলের জার্সি পড়ে যদি ঘোরাফেরা করে। তিন হচ্ছে, নির্বাচন যত এগিয়ে আসবে তত নাকি বাংলাদেশ দলের নিরাপত্তা আশঙ্কা বৃদ্ধি।
বিশ্বকাপের ম্যাচগুলো শ্রীলঙ্কা বা অন্য কোনো নিরাপদ স্থানে আয়োজন করা হোক এমন দাবি জানিয়েছিল বাংলাদেশ। তবে গুঞ্জন উঠেছে, কলকাতা থেকে টাইগারদের ম্যাচ সরানোর প্রস্তাব দিতে পারে আইসিসি। কিন্তু ভারত বা আইসিসির যদি এরকম কোনো পরিকল্পনা থাকে, তা গ্রহণ করবে না বাংলাদেশ বলে জানান ক্রীড়া উপদেষ্টা।
সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )