আজকের তারিখ- Sun-15-02-2026

নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে বাল্য বিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা অনুষ্ঠিত

মোঃ রাব্বি রাশেদ পলাশ, কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ নাগেশ্বরীতে শিশু সুরক্ষা, বাল্যবিবাহ প্রতিরোধ, সহিংসতা হ্রাস এবং প্রতিবন্ধী শিশুদের সহায়তার জন্য কার্যকর সমাধানগুলি অন্বেষণ করার জন্য সম্মিলিত সমস্যা সমাধানকে উৎসাহিত করার জন্য স্থানীয় অংশীদারদের সাথে সংলাপ এবং ইন্টারেক্টিভ সেশন সভা অনুষ্ঠিত হয়েছে।

১৪ জানুয়ারি (বুধবার) দুপুর ১২ ঘটিকায় কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার হাসনাবাদ ইউনিয়নের কানিবাড়ীতে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এসএসবিসি প্রকল্পের স্ট্রেনদেনিং সোশ্যাল এন্ড বিহেভিয়ার চেঞ্জ প্রকল্পের আয়োজনে ও ইউনিসেফের অর্থায়নে এ সভা অনুষ্ঠিত হয়। হাসনাবাদ ইউনিয়নের ইউপি সদস্য মোঃ তছলিম উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- পরিবার পরিকল্পনা পরিদর্শক মোঃ আনোয়ারুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- হাসনাবাদ ইউনিয়নের পল্লী চিকিৎসক মোঃ আঃ মজিদ, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মাইদুল ইসলাম, সমজাসেবক মোঃ আনসার আলী প্রমূখ।

আরো বক্তব্য দেন এসএসবিসি প্রকল্পের প্রজেক্ট অফিসার জেমস উজ্জ্বল শিকদার, এসএসবিসি প্রজেক্টের কমিউনিটি ফেসিলিটেটর সানজিদা সিদ্দিকা, মায়ামনি মিষ্টি, বিজয়া রানী ও হান্নান সরকার। বক্তারা, বাল্যবিবাহ বন্ধে সকল শ্রেণী পেশার মানুষজনকে এগিয়ে আসার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )