আজকের তারিখ- Sun-15-02-2026

গুরুতর অসুস্থ শবনম ফারিয়া কথা বলতে পারছেন না

বিনোদন ডেস্ক : গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন ছোটপর্দার অভিনেত্রী শবনম ফারিয়া। গত এক সপ্তাহ ধরে গলার তীব্র সংক্রমণ ও টনসিলের প্রদাহে ভুগছেন তিনি। অসুস্থতার কারণে টানা আট দিন ধরে তাঁর কণ্ঠস্বর সম্পূর্ণ বন্ধ রয়েছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে নিজের শারীরিক অবস্থার কথা জানান ফারিয়া। সেখানে তিনি লেখেন, আমি গলায় গুরুতর সংক্রমণ ও টনসিলের প্রদাহে ভুগছি। আট দিন ধরে আমার কণ্ঠস্বর বন্ধ হয়ে আছে। অসুস্থতা নিয়ে বিস্তারিত জানিয়ে তিনি বলেন, ৫ তারিখে আমি কথা বলার শক্তি হারিয়ে ফেলেছিলাম। এরপর নিজেকে জোর করে কথা বলানোর চেষ্টা করায় পরিস্থিতি আরও খারাপ হয়ে যায়। এই কারণে তাঁকে একাধিক পূর্বনির্ধারিত কাজ ও শুটিং বাতিল করতে হয়েছে বলেও জানান তিনি।

বর্তমানে ফোনে কথা বলার অবস্থায় নেই শবনম ফারিয়া। পোস্টে তিনি উল্লেখ করেন, আমার অনেক ফোনকল আসছে, কিন্তু এখনই সেগুলো রিসিভ করতে পারছি না। খুব জরুরি হলে দয়া করে টেক্সট করুন।

সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )