আজকের তারিখ- Fri-13-03-2026
 **   গণতন্ত্রের অতন্দ্র প্রহরী খালেদা জিয়া : মির্জা ফখরুল **   বিএনপির সব পদ থেকে কায়সার কামালের পদত্যাগ **   চিলমারীতে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান, হিসাবে সনদ অর্জন করল “রাজারভিটা ইসলামিয়া ফাজিল মাদ্রাসা” **   নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে স্থানীয় অংশীদারদের সাথে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা **   উলিপুরে গণহত্যা ও স্বাধীনতা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা **   শয়তান যখন কাছের মানুষের রূপ ধরে আসে, তখন পালানোর রাস্তা থাকে না: বাঁধন **   ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু আজ **   রাশিয়া থেকে তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি চাইল বাংলাদেশ **   এমপি-মন্ত্রীদের মার্জিত থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর **   ভারত থেকে ডিজেল আমদানি বাড়ানোর ভাবনা

চিলমারীতে ১৭০ সুফলভোগীর মধ্যে বিনামূল্যে ২,৫৫০ হাঁস বিতরণ

স্টাফ রিপোর্টার: উত্তরাঞ্চলের সীমান্তবর্তী সুবিধাবঞ্চিত ৮৬টি এলাকা ও নদী বিধৌত চরাঞ্চলে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলায় হাঁস পালনের মাধ্যমে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে নির্বাচিত সুফলভোগীদের মাঝে বিনামূল্যে হাঁস বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) উপজেলায় আয়োজিত এক আনুষ্ঠানিক অনুষ্ঠানের মাধ্যমে হাঁস পালনের প্যাকেজের আওতায় প্রশিক্ষণপ্রাপ্ত ১৭০ জন সুফলভোগীর প্রত্যেককে ১৫টি করে মোট ২,৫৫০টি হাঁস বিতরণ করা হয়। এর মধ্যে হাঁস পেয়েছেন ১৩০ জন নারী এবং ৪০ জন পুরুষ সুফলভোগী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চিলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সবুজ কুমার বসাক। তিনি বলেন, এই প্রকল্পের মাধ্যমে চরাঞ্চলের দরিদ্র পরিবারগুলো নিয়মিত আয় করতে পারবে এবং পারিবারিক পুষ্টি নিশ্চিত হবে। সঠিক পরিচর্যার মাধ্যমে হাঁস পালনে তারা স্বাবলম্বী হতে পারবেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ডিএলও) ডা. হাবিবুর রহমান, প্রকল্প পরিচালক ডা. নন্দ দুলাল টীকাদার, এলইও ডা. শামসুর রহমান সুমন।
চিলমারী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সাগরিকা কার্জ্জী বলেন, হাঁস পালন চরাঞ্চলের মানুষের জন্য অত্যন্ত উপযোগী একটি টেকসই জীবিকামূলক কার্যক্রম। সঠিক ব্যবস্থাপনা, টিকা প্রদান ও নিয়মিত তদারকির মাধ্যমে সুফলভোগীরা এই প্রকল্প থেকে দীর্ঘমেয়াদি আর্থিক সুবিধা পাবেন। উপজেলা প্রাণিসম্পদ অফিস সবসময় তাদের কারিগরি সহযোগিতা প্রদান করবে।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. হাবিবুর রহমান বলেন, চরাঞ্চলের মানুষের জীবিকা উন্নয়নে এই প্রকল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ। হাঁস পালনের মাধ্যমে তারা অতিরিক্ত আয় করতে পারবে এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত হবে।
স্থানীয় সুফলভোগীরা জানান, এই সহায়তা তাদের পরিবারের আর্থিক অবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনেকেই আগে থেকেই ছোট পরিসরে হাঁস পালন করলেও সরকারি সহায়তা পাওয়ায় তারা এখন বড় পরিসরে ব্যবসা করতে পারবেন।
অনুষ্ঠানের শেষে উপস্থিত অতিথিরা সুফলভোগীদের সফলভাবে হাঁস পালনের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন এবং নিয়মিত তদারকির আশ্বাস দেন।
সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )