আজকের তারিখ- Sun-15-02-2026

‘রঙবাজার’ নিয়ে ফিরছেন পরাণ প্রযোজক

বিনোদন ডেস্ক : করোনা পরবর্তী ‘পরাণ’ সিনেমা দিয়ে দর্শক হলমুখী করার কারিগর লাইভ টেকনোলজির অন্যতম পরিচালক প্রযোজক তামজিদ অতুল। তুমুল ব্যবসা করে ছবিটি। বোদ্ধামহলে প্রশংসা ‍কুঁড়ায়।  পাশাপাশি সিনেমা বিপণণে অসামান্য দৃষ্টান্ত রেখে আলোচনায় ছিলেন অতুল। সে সিনেমার পর ছিলেন অনেক দিন কেটে গেছে। মাঝে হাওয়া, প্রিয়তমা, সুরঙ্গ সিনেমা আশা দেখালেও পারিপার্শিকতার ভিন্নতার কারণে ইন্ডাস্ট্রিতে এই মুহূর্তে স্থবিরতা চলছে। এ অবস্থায় বিপণনে ম্যাজিক্যালম্যান প্রযোজক তামজিদ অতুল ফিরছেন নিষ্ঠুর বাস্তবতার গল্পে নির্মিত ‘রঙবাজার’ সিনেমা নিয়ে। ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে ট্রেলার।
জানা গেছে, অন্ধকারের আড়ালে চাপা পড়ে থাকা এক নিষ্ঠুর বাস্তবতার গল্প নিয়ে নির্মিত হয়েছেন সিনেমা ‘রঙবাজার’। ট্রেইলারের ভিডিওতে এক নারী কণ্ঠে শোনা গেছে- হাজার বছরের পুরনো গল্প, প্রতি রাতে এই রঙবাজারে আসর জমায় সমাজপতিরা, এই বাজারেই সিদ্ধান্ত নেওয়া হয় রাজনীতির, সমাজনীতির ও সভ্যতার। দুনিয়াটাই একটা রঙবাজার। আর সবাই সেই বাজারের দালাল।
রাশিদ পলাশের নির্মাণে প্রকাশ পাওয়া এক মিনিট ৪৭ সেকেন্ডের ট্রেইলারে একটি যৌন পল্লীর বাসিন্দাদের জীবন, লড়াই ও টিকে থাকার গল্পের আঁচ পাওয়া গেছে।
একটি যৌনপল্লী উচ্ছেদের ঘটনা নিয়ে প্রায় দুই বছর আগে ‘রঙবাজার’ বানানোর কাজ শুরু করেন পলাশ। সিনেমার চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন গোলাম রাব্বানী।
চিত্রনাট্য ও সংলাপে উঠে এসেছে ৪০০ বছরের পুরনো যৌনপল্লী এক রাতেই গুঁড়িয়ে দেওয়ার সত্য ঘটনা।
‘রঙবাজারে’ কাজ করেছেন শম্পা রেজা, তানজিকা আমিন, নাজনীন হাসান চুমকি, জান্নাতুল পিয়া, মৌসুমী হামিদ, লুৎফর রহমান জর্জ, মিঠুসহ এক ঝাঁক শিল্পী। রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়ায় সিনেমার শুটিং হয়েছে।
তামজিদ অতুল প্রযোজিত ‘রঙবাজারে’ তিনটি গান রয়েছে। এগুলোর সংগীত আয়োজন করেছেন জাহিদ নীরব।
সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )