আজকের তারিখ- Sun-15-02-2026

আমিরাতে শাবানের চাঁদ দেখা গেছে, রমজানের দিন গণনা শুরু

আন্তর্জাতিক ডেস্ক: পবিত্র রমজান মাসের আগমনী বার্তা বহনকারী শবেবরাতের তারিখ নির্ধারণে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে সোমবার (১৯ জানুয়ারি)। এদিন সন্ধ্যায় শাবান মাসের নতুন চাঁদ দেখার জন্য ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেনের সভাপতিত্বে ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে বসবে এ সভা।

তবে, এরই মধ্যে সংযুক্ত আরব আমিরাতের আকাশে পবিত্র শাবান মাসের নতুন চাঁদ দেখা গেছে বলে খবর প্রকাশ করেছে গালফ নিউজ।
আবহাওয়া অনুকূলে থাকায় দিনের আলোতেই চাঁদের একটি স্পষ্ট ছবি ধারণ করতে সক্ষম হয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা। এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হলো রমজান মাসের দিন গণনা। দেশটিতে আগামী ৩০ অথবা ২৯ দিন পরই শুরু হবে পবিত্র রমজান মাস।
ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমি সেন্টারের অধীন আল খাতিম অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরি সোমবার (১৯ জানুয়ারি) আবুধাবি থেকে ১৪৪৭ হিজরির শাবান মাসের চাঁদের একটি বিরল ও বিস্তারিত ছবি ধারণ করে। সংস্থাটির তথ্যমতে, স্থানীয় সময় সকাল ১১টায় ছবিটি তোলা হয়। সে সময় সূর্য ও চাঁদের মধ্যকার কৌণিক দূরত্ব ছিল ৬ দশমিক ৭ ডিগ্রি।
জ্যোতির্বিজ্ঞানীরা জানান, সাধারণত দিনের আলোতে নতুন চাঁদ দেখা কঠিন। কারণ, তখন চাঁদের আলো অত্যন্ত ক্ষীণ থাকে এবং সূর্যের খুব কাছাকাছি অবস্থান করে। তবে এদিন আকাশ পরিষ্কার থাকায় চাঁদের উপস্থিতি তুলনামূলক স্পষ্টভাবে ধরা পড়ে।
চাঁদ পর্যবেক্ষণের কাজে অংশ নেন অবজারভেটরির বিশেষজ্ঞ দল। তারা উন্নত জ্যোতির্বৈজ্ঞানিক ইমেজিং প্রযুক্তি ব্যবহার করে চাঁদের ছবি সংগ্রহ করেন।
ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমি সেন্টার জানিয়েছে, এই ধরনের পর্যবেক্ষণ ইসলামী জ্যোতির্বিজ্ঞানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে ধর্মীয় মাসগুলোর সূচনা নির্ধারণে চাঁদ দেখার তথ্য বড় ভূমিকা রাখে। এতে হিজরি ক্যালেন্ডারের গণনা আরও নির্ভুল করা সম্ভব হয়।
সংস্থাটি নিয়মিতভাবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে এ ধরনের পর্যবেক্ষণ পরিচালনা করে থাকে। এর মাধ্যমে একদিকে যেমন বৈজ্ঞানিক গবেষণা এগিয়ে নেওয়া হয়, তেমনি সাধারণ মানুষের মাঝেও জ্যোতির্বিজ্ঞানের গুরুত্ব ও সংস্কৃতিগত প্রাসঙ্গিকতা তুলে ধরা হয়।
সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )