আজকের তারিখ- Sun-15-02-2026

চিলমারীতে “ভাসমান তেলডিপো স্থায়ীকরণের দাবিতে” গণ স্বাক্ষরতা কর্মসূচি অনুষ্ঠিত

হাবিবুর রহমান: কুড়িগ্রামের চিলমারীতে “ভাসমান তেলডিপো পুনরায় চালু ও স্থায়ীকরণের দাবিতে” সর্বস্তরের জনগণের জন্য গণস্বাক্ষর কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯শে জানুয়ারী) সকাল ১০টার সময় উপজেলা পরিষদ গেটের সামনে, “রংপুর বিভাগ ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের উদ্দোগে” গণস্বাক্ষরতা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
ব্রহ্মপুত্র নদের তীরে থাকা “ভাসমান তেলডিপো দুটি পুনরায় চালু ও স্থায়ীকরণের দাবিতে” সকাল ১১টা থেকে দুপুর ৩টা পর্যন্ত অনুষ্ঠিত এই গণস্বাক্ষর কর্মসূচিতে, বিভিন্ন স্তরের সাধারণ জনগণের পাশাপাশি অংশ নেন, “রংপুর বিভাগ ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের” সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা রিয়াজুল হক, সহ-সভাপতি সাহেদ আলী, প্রচার সম্পাদক আজাদ মিয়া, কোষাধ্যক্ষ সুলতান মাহমুদ বাচ্চু, সহ- সাংগঠনিক সম্পাদক মমিনুল ইসলাম, উপদেষ্টা আবু হানিফাসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। উল্লেখ্য ১৯৮৯ সাল থেকে “উপজেলার ব্রহ্মপুত্র নদের তীরে যমুনা ও মেঘনা” নামে দুটি ভাসমান তেলডিপো, জ্বালানি তেল সরবরাহ করে এবং এলাকার অনেক জ্বালানী চাহিদা পূরণ করে আসছিল বলে জানাযায়। কিন্তু হঠাৎ অজানা কারণে নদের নাব্যতা সংকট দেখিয়ে, ডিপো দুটিতে গত প্রায় ৮বছর ধরে তেল সরবরাহ বন্ধ রাখা হয়েছিল।এতে আসন্ন বোরো মৌসুমে এলাকায় জ্বালানি তেল সংকটের সম্ভাবনা দেখা দিয়েছে। ভাসমান ডিপো দুইটি পুনরায় চালু ও স্থায়ীকরণের দাবিতে বিভিন্ন কর্মসূচীর অংশ হিসাবে বিভিন্ন স্তরের সাধারণ মানুষের গণ সাক্ষরতা কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।

সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )