আজকের তারিখ- Thu-30-04-2026
 **   ‘মিনার-ই-দিল্লি’ সম্মাননায় ভূষিত রুনা লায়লা **   লালমনিরহাটে মাদক মামলায় ইউপি চেয়ারম্যানসহ দুইজনের ৫ বছর কারাদণ্ড **   ফ্যামিলি কার্ডে টাকা পেলেন ৩৭৮১৪ পরিবারের নারী প্রধান: প্রধানমন্ত্রী **   সয়াবিন তেলের দাম বাড়লো সরকার **   কুড়িগ্রামে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সাড়ে ১৬হাজার টাকা খোয়ালেন প্রধান শিক্ষক **   ভূরুঙ্গামারী নাগেশ্বরী মহাসড়কে ট্রাক- মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ৫ জনের মৃত্যু **   ‘গ্লোবাল ভ্যানগার্ড অনার’ পাচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া **   নিখোঁজের ১০ দিন পর উদ্ধার, দেশে ফিরছে লিমনের মরদেহ **   দক্ষ ও অর্ধদক্ষ শ্রমিক নিয়ে বাংলাদেশ-বেলারুশ আলোচনা **   রাজারহাটে নবাগত ইউএনও মিজ্ তানজিলা তাসনিমের যোগদান

ফেনীতে প্রায় দুই যুগ পর বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের জনসভা

ফেনী প্রতিনিধি: প্রায় দুই যুগ পর ফেনীতে দলীয় জনসভায় অংশ নিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। রোববার সন্ধ্যায় ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তিনি।
সমাবেশে তারেক রহমান বলেন, “ফেনী আমার নানার বাড়ি। আপনাদের যেমন বিএনপির প্রতি দাবি আছে, আমারও আপনাদের কাছে দাবি আছে। সেই দাবি হলো—আগামী ১২ই ফেব্রুয়ারি সবাই ধানের শীষে ভোট দেবেন।”
তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে আরও বলেন, যারা তাহাজ্জুদ নামাজ পড়েন, তারা নামাজ শেষে সরাসরি কেন্দ্রে যাবেন, সেখানে গিয়ে জামাতে ফজরের নামাজ আদায় করবেন এবং ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত কেন্দ্রে অবস্থান করবেন।

তারেক রহমান বলেন, ফেনীতে একটি মেডিকেল কলেজ স্থাপনের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি বন্যার ক্ষয়ক্ষতি থেকে ফেনীবাসীকে রক্ষায় খাল খনন কর্মসূচি গ্রহণ করা হবে।
তারেক রহমানের আগমন উপলক্ষে রোববার সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা জনসভাস্থলে জড়ো হতে থাকেন। ফেনীর পাশাপাশি নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলা থেকেও বিপুল সংখ্যক নেতাকর্মী সমাবেশে যোগ দেন।
দুপুর থেকে ফেনী সরকারি কলেজ ফটকে জনসভাস্থলে প্রবেশকারীদের তল্লাশি চালায় আইনশৃঙ্খলা বাহিনী। বাস, মাইক্রোবাসসহ বিভিন্ন যানবাহনে করে আসা নেতাকর্মীরা শহরের বিভিন্ন প্রবেশমুখে নেমে মিছিল নিয়ে সমাবেশস্থলে প্রবেশ করেন। অনেকের হাতে দলীয় প্রতীক ধানের শীষ দেখা যায়। অনেকে দলীয় মনোগ্রাম সংবলিত টি-শার্ট, পাঞ্জাবি ও মাফলার পরিহিত অবস্থায় উপস্থিত হন।
বক্তব্য শেষে তারেক রহমান ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার মোট ১২ জন বিএনপি প্রার্থীকে পরিচয় করিয়ে দেন এবং ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )