আজকের তারিখ- Sun-08-03-2026
 **   উলিপুরে রাতের আঁধারে ইটভাটায় মাটি নেয়ার অভিযোগে জরিমানা **   চিলমারীতে কোরআন শরিফ বিতরণ, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত **   সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি: তথ্যমন্ত্রী **   ফাল্গুনে গাছে গাছে আমের মুকুল ছড়াচ্ছে মিষ্টি ঘ্রাণ, স্বপ্ন কৃষকের মনে **   স্বপ্নের পথে ফাইজা ইসলাম **   দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী **   হাজারো প্রাণের বিনিময়ে গণতন্ত্রের ধারায় ফিরেছে বাংলাদেশ : রাষ্ট্রপতি **   ইরাকে ৩ বাংলাদেশির মৃত্যু **   রাষ্ট্রীয় ইফতার মাহফিল নিয়ে প্রধানমন্ত্রীর নতুন সিদ্ধান্ত **   ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া নিলে বাসের রুট পারমিট বাতিল: মন্ত্রী

বাংলাদেশকে কোনো জরিমানা বা নিষেধাজ্ঞা দিচ্ছে না আইসিসি

স্পোর্টস ডেস্ক: বারের টি-টোয়েন্টি বিশ্বকাপে না খেলায় বিসিবিকে কোনো আর্থিক, ক্রিকেটীয় বা প্রশাসনিক শাস্তি দেওয়া হবে না বলে নিশ্চিত করেছে আইসিসি। পাশাপাশি আইসিসির প্রচলিত প্রক্রিয়া পূরণ করতে পারলে ২০৩১ ওয়ানডে বিশ্বকাপের আগে আরেকটি আইসিসি টুর্নামেন্ট আয়োজন করার সুযোগও দেওয়া হবে বাংলাদেশকে।
বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে চলমান সঙ্কটের প্রেক্ষিতে লাহোরে রোববার আইসিসি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক হয় পিসিবি প্রধান মহসিন নাকভি ও বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের।

এরপর সোমবার রাতে সংবাদ বিজ্ঞপ্তিতে সেই সভার বিস্তারিত তথ্য জানায় আইসিসি।

“আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি), পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) একটি উন্মুক্ত, গঠনমূলক এবং বন্ধুত্বপূর্ণ সংলাপ সম্পন্ন করেছে। আলোচনায় বেশ কয়েকটি বিষয় অন্তর্ভুক্ত ছিল, যার মধ্যে ছিল টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬, তবে শুধু এর মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং দক্ষিণ এশিয়ায় ক্রিকেটের বৃহত্তর দৃষ্টিভঙ্গিও অন্তর্ভুক্ত ছিল।”
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে না যাওয়ার সিদ্ধান্তের প্রেক্ষিতে দীর্ঘমেয়াদে বিসিবিকে ভুগতে হবে না বলেও জানিয়েছে বিসিবি।
“আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের দুর্ভাগ্যজনক অনুপস্থিতির কথা উল্লেখ করে ক্রিকেটের বৈশ্বিক নিয়ন্ত্রক সংস্থাটি মূল্যবান পূর্ণ সদস্য হিসেবে বিসিবির অবস্থান পুনরায় নিশ্চিত করেছে,যাদের রয়েছে ক্রিকেটের গর্বের ইতিহাস এবং বিশ্বব্যাপী খেলটির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা। ক্রিকেটের সবচেয়ে প্রাণবন্ত বাজারগুলির মধ্যে একটি, যেখানে ২০ কোটিরও বেশি আবেগী ভক্ত রয়েছে, সেটির সমৃদ্ধির জন্য অব্যাহত সহায়তার কথাও পুনর্ব্যক্ত করেছে আইসিসি, যাতে নিশ্চিত করা যায় যে, এই বিশ্বকাপে অংশগ্রহণ না করায় দেশটির ক্রিকেটের উপর দীর্ঘমেয়াদী প্রভাব পড়বে না।”

বিশ্বকাপে না খেলায় শাস্তির যে শঙ্কা উঁকি দিচ্ছিল বাংলাদেশের ক্রিকেটে, সেখানেও সুখবর মিলেছে আইসিসির পক্ষ থেকে। সঙ্গে আছে বাড়তি একটি প্রাপ্তিও।
“বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উপর কোনও আর্থিক, ক্রীড়া বা প্রশাসনিক জরিমানা আরোপ করা হবে না বলে সম্মত হওয়া গেছে। বিসিবি যদি বিরোধ নিষ্পত্তি কমিটির (ডিআরসি) কাছে যেতে চায়, তাহলে সেই আবেদন করার অধিকার তাদের রয়েছে বলেও মেনে নেওয়া হয়েছে। এই অধিকার আইসিসির বর্তমান নিয়মাবলীর অধীনে বিদ্যমান এবং অক্ষুণ্ণ রয়েছে। আইসিসির এই দৃষ্টিভঙ্গি নিরপেক্ষতা এবং ন্যায্যতার নীতি দ্বারা পরিচালিত এবং শাস্তির পরিবর্তে সহায়তা প্রদানের যৌথ উদ্দেশ্যই এখানে ফুটে উঠেছে।”

সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )