আজকের তারিখ- Mon-09-03-2026
 **   ভোজ্যতেলের দাম একফোঁটাও বাড়বে না: বাণিজ্যমন্ত্রী **   বিএনপির কাছে নতিস্বীকার করে একই দিনে দুই ভোট দিয়েছে অন্তর্বর্তী সরকার: জামায়াত আমির **   ফের টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন ভারত **   বিদ্যুতের দাম বাড়ানোর পরিকল্পনা নেই : জ্বালানিমন্ত্রী **   ২৬ মার্চে দেশব্যাপী কোনো আলোকসজ্জা করা যাবে না : স্বরাষ্ট্রমন্ত্রী **   বাংলাদেশ এমন দেশ হবে, যেখানে নারীরা থাকবেন নিরাপদে : জুবাইদা রহমান **   সমঝোতা প্রত্যাখ্যান, ইরানের সম্ভাব্য সব স্তরের নেতাকে হত্যার দাবি ট্রাম্পের **   নারীর ক্ষমতায়ন ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী **   উলিপুরে রাতের আঁধারে ইটভাটায় মাটি নেয়ার অভিযোগে জরিমানা **   চিলমারীতে কোরআন শরিফ বিতরণ, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

সমঝোতা প্রত্যাখ্যান, ইরানের সম্ভাব্য সব স্তরের নেতাকে হত্যার দাবি ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, এক সপ্তাহের অভিযানে ইরানের নৌবাহিনী, বিমানবাহিনী ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা প্রায় সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হয়েছে।স্থানীয় সময় (৭ মার্চ) এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, এই যুদ্ধে মার্কিন সামরিক বাহিনী অবিশ্বাস্য সাফল্য অর্জন করেছে। ট্রাম্পের মতে, ইরানি নৌবাহিনীর ৪৪টি জাহাজ এবং প্রতিটি যুদ্ধবিমান এখন মার্কিন হামলায় নিশ্চিহ্ন।
প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, হামলার কারণে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা এখন তলানিতে। যুদ্ধের প্রথম দুই দিনের তুলনায় বর্তমানে দেশটি মাত্র ৯ শতাংশ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করতে পারছে। পাশাপাশি তাদের ৭০ শতাংশ রকেট লাঞ্চার অকেজো করে দেওয়া হয়েছে এবং ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্রগুলোতেও ব্যাপক ক্ষতি সাধন করা হয়েছে।
নেতৃত্বের ওপর সরাসরি আঘাতের কথা উল্লেখ করে ট্রাম্প বলেন, ইরানের সম্ভাব্য সব স্তরের নেতৃত্বকেও তারা নির্মূল করেছেন। যুদ্ধ কতদিন চলবে—এমন প্রশ্নের জবাবে তিনি জানান, চূড়ান্ত লক্ষ্য অর্জনে ‘যা প্রয়োজন’ তা-ই করা হবে। ট্রাম্প স্পষ্ট করে বলেছেন, তিনি ইরানের কাছ থেকে ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ চান যেন দেশটি ভবিষ্যতে আর কোনো যুদ্ধের পথে না হাঁটে।
ইরানের সঙ্গে যেকোনো ধরনের সমঝোতার প্রস্তাব প্রত্যাখ্যান করে ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্র এখন আলোচনার জন্য ‘সর্বোচ্চ’ সুবিধাজনক অবস্থানে থাকলেও তারা কোনো রফাদফা করতে রাজি নয়। এমনকি এই যুদ্ধে কুর্দি যোদ্ধাদের ব্যবহারের কোনো পরিকল্পনা নেই বলেও তিনি জানান। তেহরানের পানি শোধনাগারে হামলার অভিযোগ প্রসঙ্গে তিনি কিছু জানেন না বলে এড়িয়ে গেছেন।
হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল বন্ধ থাকার বিষয়ে ট্রাম্প বলেন, ওই এলাকাটি মার্কিন বাহিনী বিপদমুক্ত করেছে এবং ইরানি নৌবাহিনী এখন আর কোনো বাধা নয়। তিনি আশা প্রকাশ করেন যে, যুক্তরাষ্ট্রের কাছে বিপুল পরিমাণ তেলের মজুদ থাকায় বিশ্ববাজারে জ্বালানির দাম দ্রুতই কমে আসবে।

সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )