আজকের তারিখ- Mon-16-03-2026
 **   প্রধানমন্ত্রীর খাল খনন কর্মসূচিকে সাধুবাদ জানালেন জামায়াত আমির **   ৭ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ **   ট্রাম্পের সহায়তার ডাকে ব্রিটেন-জার্মানি-গ্রিসের না **   আমরা সেই কাজ করতে চাই, যাতে মানুষের উপকার হয় : প্রধানমন্ত্রী **   চিলমারীতে সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহাসিক অষ্টমী স্নান মেলা-২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত **   চিলমারীতে “জাতীয় নাগরিক পার্টি (এনসিপি’র)” ২য় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত **   উলিপুরের পাঁচ কিলোমিটার এলাকাজুড়ে বাঁধের কাজ চলমান **   এবার মেলায় ১৭ কোটি টাকার বই বিক্রি **   নতুন ২ মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন ডা. জাহেদ উর রহমান **   তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহালের রায় প্রকাশ

বড় পর্দায় কাজের স্বপ্ন জয়া মির্জার

বিনোদন ডেস্ক: শোবিজ অঙ্গনে ধীরে ধীরে নিজের অবস্থান তৈরি করে নিচ্ছেন এ সময়ের অন্যতম সম্ভাবনাময় ফ্যাশন মডেল ও অভিনেত্রী জয়া মির্জা। দেশের বাড়ি চাঁদপুর হলেও ঢাকায় জন্ম ও বেড়ে উঠেছেন এই উঠতি মডেল।
ছোটবেলা থেকেই নাচের প্রতি আগ্রহ ছিল তার, আর সেই আগ্রহ থেকেই ধীরে ধীরে মিডিয়ার জগতে পথচলার শুরু।
বর্তমানে পড়াশোনার পাশাপাশি শোবিজে নিয়মিত কাজ করছেন তিনি।
রাষ্ট্র বিজ্ঞানে অনার্স দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত এই তরুণী পড়াশোনার পাশাপাশি মডেলিং ও অভিনয় দুই ক্ষেত্রেই নিজেকে গড়ে তুলছেন।
জয়া মির্জার শোবিজে আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় একটি ওভিসির মাধ্যমে। এরপর ২০২৪ সালে একটি মিউজিক ভিডিওতে কাজ করার মাধ্যমে দর্শকদের সামনে আসেন তিনি। কাজের ধারাবাহিকতায় ইতোমধ্যে একাধিক মিউজিক ভিডিও, নাটক ও বিভিন্ন প্রচারণামূলক কাজে অংশ নিয়েছেন এই মডেল-অভিনেত্রী। বিভিন্ন ব্র্যান্ডের ফ্যাশন মডেল হিসেবেও কাজ করছেন তিনি। এছাড়াও র‌্যাম্প মডেল হিসেবে নিয়মিত অংশ নিচ্ছেন বিভিন্ন আয়োজন ও ফ্যাশন শোতে।
জানা যায়, এর আগেও বড় কিছু কাজের প্রস্তাব পেয়েছিলেন জয়া মির্জা। তবে সময় ও পরিস্থিতি অনুকূলে না থাকায় শেষ পর্যন্ত সেসব কাজ করা হয়ে ওঠেনি।
কাজের ধারাবাহিকতায় আসন্ন ঈদ উপলক্ষে জয়া মির্জার দুটি নতুন মিউজিক ভিডিও প্রকাশের অপেক্ষায় রয়েছে। পাশাপাশি ‘ব্ল্যাক কফি’ নামের একটি ওয়েব সিরিজেও তাকে দেখা যাবে বলে জানা গেছে।
নিজের কাজ নিয়ে আশাবাদী জয়া মির্জা। নিয়মিত ভালো কাজের মাধ্যমে দর্শকদের কাছে পৌঁছাতে চান তিনি। ভবিষ্যতে বড়পর্দায় কাজ করার স্বপ্নও দেখেন এই সম্ভাবনাময় মডেল ও অভিনেত্রী।
সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )