আজকের তারিখ- Fri-23-01-2026
 **   উলিপুরে সাংবাদিকদের সঙ্গে উপজেলা প্রশাসনের মতবিনিময় **   আজ সরস্বতী পূজা **   ক্ষমতায় গেলে ৪ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে: তারেক রহমান **   প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন পেশ করেছে ‘নবম জাতীয় বেতন কমিশন’ **   চিলমারীতে শীতবস্ত্র বিতরণ **   বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর ও জুলাই সনদের প্রতি ইতালির সমর্থন **   এই নির্বাচনে নির্ধারণ হবে দেশ কাদের হাতে যাবে: মির্জা ফখরুল **   বিএনপি-জামায়াত-এনসিপি নেতাদের নিয়ে জুলাই স্মৃতি জাদুঘরে প্রধান উপদেষ্টা **   নতুন ও সমৃদ্ধ বাংলাদেশ-এর জন্য জামায়াতের নীতিগত রূপরেখা **   চিলমারীতে “ভাসমান তেলডিপো স্থায়ীকরণের দাবিতে” গণ স্বাক্ষরতা কর্মসূচি অনুষ্ঠিত

বিএনপির রাজনীতি ফেসবুক স্ট্যাটাসে সীমাবদ্ধ : কাদের

যুগের খবর ডেস্ক: রাজপথের রাজনীতিতে বিএনপিকে এখন হাজার পাওয়ারের বাতি জ্বালিয়েও খুঁজে পাওয়া যায় না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শনিবার (৩১ অক্টোবর) নোয়াখালীর চৌমুহনী পৌরসভার উদ্যোগে নবনির্মিত পৌরপার্ক ও টার্মিনালের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। সেতুমন্ত্রীর সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন তিনি।
ওবায়দুল কাদের বলেন, বিএনপির রাজনীতি এখন ফেসবুক স্ট্যাটাস ও গণমাধ্যমেই সীমাবদ্ধ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন ও অর্জনের কথা বললেই বিএনপির গাত্রদাহ হয়। আওয়ামী লীগ কখনোই বিএনপির বিরুদ্ধে নয়, তাদের নেতিবাচক ও অপরাজনীতির বিরুদ্ধে আওয়ামী লীগ।
তিনি বলেন, পঁচাত্তরের খুনি ও খুনের মদদদাতা, গ্রেনেড হামলার খুনের মাস্টারমাইন্ড ও সাম্প্রদায়িক অপশক্তি বগলে নিয়ে যারা দেশের রাজনীতিকে বিষাক্ত করেছে, তাদের কাছে শেখ হাসিনার উন্নয়ন ও সমৃদ্ধির কথা শুনতে ভালো না লাগাই স্বাভাবিক। শেখ হাসিনার উন্নয়নের কথা শুনলে ‘হাওয়া ভবন তন্ত্রের’ কুশীলবদের গাত্রদাহতো হবেই।
নোয়াখালীর বেগমগঞ্জের ঘটনা সম্পর্কে ওবায়দুল কাদের বলেন, গুটিকয়েক অপরাধীর জন্য সরকারের উন্নয়ন অর্জন ম্লান হতে পারে না।
সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )