আজকের তারিখ- Sat-18-04-2026
 **   কুড়িগ্রামে বড়াইবাড়ী দিবস পালিত **   কুড়িগ্রামে জ্বালানি তেল মাদকদ্রব্যসহ অর্ধকোটি টাকার মালামাল জব্দ করেছে বিজিবি **   কৃষকরা লোকসান গুনছে মরিচ ও পেঁয়াজে কুড়িগ্রামে  চরাঞ্চলে বাম্পার ফলন, তবুও কৃষকের হাহাকার **   কুড়িগ্রামে চরাঞ্চলেসহ প্রত্যন্ত এলাকায় ডিজেল সংকটে ব্যহত হচ্ছে কৃষি সেচ কার্যক্রম **   ভূরুঙ্গামারীতে মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটির বর্ষপূর্তি উদযাপন **   কুড়িগ্রামে যুবদলের বৃক্ষরোপণ কর্মসূচি পালিত **   চিলমারীতে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার **   ৪১৯ যাত্রী নিয়ে বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট জেদ্দায় পৌঁছেছে **   শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে লড়বেন মুক্তি **   হজ ফ্লাইট উদ্বোধন

স্রোতে গা ভাসালেন

বিনোদন ডেস্ক: টিভি ধারাবাহিকের জনপ্রিয় মুখ রেশমি দেশাই। জনপ্রিয় সিরিয়াল ‘উত্তরণ’ এবং ‘দিল সে দিল তক’-এ অভিনয় করে পরিচিতি পেয়েছিলেন তিনি। শেষবার তাকে দেখা যায় একটা কাপুরের ‘নাগিন ৪’ ধারাবাহিকে শালাখা চরিত্রে। এছাড়া বিগবসে নজর কেড়েছিলেন তিনি।
তাকে সুশীল ও সংস্কারি বৌমার চরিত্রেই দেখে অভ্যস্ত দর্শক। কখনো শাড়ি বা কখনো সালোয়ার কামিজে তাকে দেখা যায়। সেই অভিনেত্রী এবার সোশ্যাল মিডিয়ায় ধরা দিলেন বিকিনিতে।
কিছু ছবি পোস্ট করেছেন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেখানে দেখা গেল ছোট পোশাকে উত্তাপ ছড়াচ্ছেন।
গোলাপি রঙের বিকিনি পরে ছবি পোস্ট করলেন ‘বিগ বস’ খ্যাত এ অভিনেত্রী। এই নতুন অবতারে দেখে মুগ্ধ তার ভক্তরা। ছবিতে দেখা যাচ্ছে স্বচ্ছ নীল সুইমিংপুলের জলের হালকা গোলাপি রঙের বিকিনিতে ডুব দিয়েছেন রেশমি। ছবির ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘স্রোতের সঙ্গে ভেসে চলুন’।
রেশমিকে একেবারে নতুন রূপে দেখে এক ভক্ত কমেন্ট সেকশনে লিখেছেন, ‘এ তো জীবন্ত রূপকথার চরিত্র’। কেউ আবার লিখেছেন, ‘এই ছবি দেখে উষ্ণতা বেড়ে গেছে।’
প্রসঙ্গত, ডিজিটাল মাধ্যমে শিগগিরই একটি কাজ করতে চলেছেন রেশমি। তনুজ বিরানির বিপরীতে অভিনয় করবেন তিনি। ওয়েব সিরিজের নাম ‘তন্দুর’। একটি খুনের পর এক বিবাহিত দম্পতির জীবন কীভাবে বদলে গেল তা নিয়ে তৈরি হবে থ্রিলার সিরিজটি। নিবেদিতা বসু পরিচালিত এই ওয়েব সিরিজ উল্লু অ্যাপে দেখা যাবে।
সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )