আজকের তারিখ- Wed-14-01-2026
 **   বিদেশি নাগরিকদের ভিসা প্রদানে নতুন নির্দেশনা **   ইরানে সরকারবিরোধী বিক্ষোভে নিহত অন্তত ২ হাজার আন্তর্জাতিক ডেস্ক **   কুড়িগ্রামে ফসলী জমির মাটি সংগ্রহের অপরাধে ইটভাটার মালিককে ৪ লাখ টাকা জরিমানা **   ‘দাদি’ হচ্ছেন অভিনেত্রী শ্রাবন্তী **   বিশ্বকাপ দল থেকে মোস্তাফিজকে বাদ দেওয়ার পরামর্শ আইসিসির! **   তৃতীয় দিনে প্রার্থিতা ফিরে পেলেন ৪১, হারালেন ২৩ জন **   কুড়িগ্রাম-২ আসনে আতিকুর রহমান রাজার মনোনয়ন বৈধ ঘোষণা **   আইজ অন প্রথম বর্ষপূর্তির পডকাস্ট শোতে রোজিনা **   এডিপি থেকে ছেঁটে ফেলা হলো ৩০ হাজার কোটি টাকা **   কুড়িগ্রামে ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে স্থানীয় ব্যবসায়িকদের সাথে সংবেদনশীলতা সভা অনুষ্ঠিত

আমরা ধর্মপরায়ণ, ধর্মান্ধ নই : আমু

বরিশাল প্রতিনিধি: আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আমির হোসেন আমু এমপি বলেছেন, আমরা ধর্মপরায়ণ, ধর্মান্ধ নই। ধর্মকে আমরা রাজনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করিনি, করতেও চাই না।

তিনি বলেন, কারও ধর্ম অবমাননা করা উচিত নয়। রাজনীতি ও ধর্ম আলাদা। একটির সঙ্গে অপরটির মেলানোর সুযোগ নেই।

শুক্রবার দুপুরে ঝালকাঠির নলছিটি উপজেলার মোল্লারহাট ইউনিয়নে বজলুর রশিদ জামে মসজিদের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠানে যোগ দিয়ে আমু বলেন, দেশ স্বাধীনের পর বঙ্গবন্ধু গর্ব করে বলেছিলেন- ‘বাংলাদেশ সবচেয়ে সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ’। তিনি ইসলামিক ফাউন্ডেশনসহ মুসলিম ধর্মাবলম্বীদের জন্য অনেক মসজিদ-মাদ্রাসা প্রতিষ্ঠা করে গেছেন। তিনি ইসলামের পৃষ্ঠপোষকতা করলেও ধর্ম নিয়ে রাজনীতি করেননি। তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ধর্ম নিয়ে রাজনীতি করেন না।

সাবেক এই মন্ত্রী আরও বলেন, ইসলাম জঙ্গিবাদকে সমর্থন করে না। যারা ইসলামকে ব্যবহার করে রাজনীতি বা জঙ্গি কার্যক্রম চালান তারা ইসলাম তথা মুসলমানের শত্রু। দেশের মুসলিম যুব সম্প্রদায়কে সত্যিকারের ইসলামের পথে আসার আহ্বান তিনি।

তোফাজ্জেল হোসেন মানিক মিয়া স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সভাপতি সাংবাদিক আকতার ফারুক শাহিনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মোল্লারহাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মাস্টার, চেয়ারম্যান কবির হোসেন, সাবেক চেয়ারম্যান এনামুল হক আলম, তোফাজ্জেল হোসেন মানিক মিয়া স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক বশিরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা মাহাবুবুর রহমান সেন্টু প্রমুখ।

বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী বজলুর রশিদ হাওলাদার তার জীবদ্দশায় বহু শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের পাশাপাশি দরিদ্র মানুষের জন্য ক্লিনিক প্রতিষ্ঠা করে গেছেন। গত ৫ জানুয়ারি ছিল তার তৃতীয় মৃত্যুবার্ষিকী।

সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )