এস, এম নুআস: কুড়িগ্রামের চিলমারীতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে পোনামাছ অবমুক্ত করা হয়েছে।
“বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে চিলমারীতে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১ উপলক্ষে বিভিন্ন পুকুরে ২৫ কেজি পোনামাছ অবমুক্ত করা হয়।
রোববার দুপুরে উপজেলা পরিষদের পুকুরে এই পোনামাছ অবমুক্তকরণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আছমা বেগম চৌধুরী, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ নুরুজ্জামান খান, উপজেলা কৃষি অফিসার কুমার প্রণয় বিশান দাস, উপজেলা শিক্ষা অফিসার মোঃ আবু ছালেহ সরকার ও চিলমারী প্রেস ক্লাব সভাপতি এস, এম নুরুল আমিন সরকার প্রমূখ। পরে আলোচনা সভা ও প্রামান্যচিত্র প্রদর্শণ করা হয়।








Leave a Reply