আজকের তারিখ- Fri-23-01-2026
 **   উলিপুরে সাংবাদিকদের সঙ্গে উপজেলা প্রশাসনের মতবিনিময় **   আজ সরস্বতী পূজা **   ক্ষমতায় গেলে ৪ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে: তারেক রহমান **   প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন পেশ করেছে ‘নবম জাতীয় বেতন কমিশন’ **   চিলমারীতে শীতবস্ত্র বিতরণ **   বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর ও জুলাই সনদের প্রতি ইতালির সমর্থন **   এই নির্বাচনে নির্ধারণ হবে দেশ কাদের হাতে যাবে: মির্জা ফখরুল **   বিএনপি-জামায়াত-এনসিপি নেতাদের নিয়ে জুলাই স্মৃতি জাদুঘরে প্রধান উপদেষ্টা **   নতুন ও সমৃদ্ধ বাংলাদেশ-এর জন্য জামায়াতের নীতিগত রূপরেখা **   চিলমারীতে “ভাসমান তেলডিপো স্থায়ীকরণের দাবিতে” গণ স্বাক্ষরতা কর্মসূচি অনুষ্ঠিত

চিলমারীতে ব্রহ্মপুত্র নদের পানি বৃদ্ধি অব্যাহত : ১২ হাজার মানুষ পানিবন্দি

স্টাফ রিপোর্টার: কুড়িগ্রামের চিলমারীতে উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢল ও কয়েকদিনের টানা বর্ষণে ব্রহ্মপুত্র নদের পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৩৯ সেঃমিঃ উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে নিম্নাঞ্চলসমুহের প্রায় ১২হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। পানি বৃদ্ধির ফলে অষ্টমীরচর ও নয়ারহাট ইউনিয়নে গত কয়েকদিনে নদী ভাঙ্গনে প্রায় ১০টি পরিবার নদী গর্ভে বিলিন হয়ে গেছে। ভাঙ্গনের মুখে রয়েছে দক্ষিণ খাউরিয়া স্কুল এন্ড কলেজ, আশ্রয়ণ প্রকল্প, শিক্ষা প্রতিষ্ঠানসহ বেশ কিছু স্থাপনা।
জানাগেছে, উপজেলার অষ্টমীরচর ইউনিয়নের খোর্দ বাঁশপাতারী, খারুভাঁজ, খামার বাঁশপাতারী, ছালিপাড়া, চর মুদাফৎ কালিকাপুর ও নটারকান্দি এলাকাসমুহের প্রায় ৬হাজার মানুষ, নয়ারহাট ইউনিয়নের বজরা দিয়ারখাতা, নাইয়ার চর, উত্তর খাউরিয়া পশ্চিমপাড়া ও খেরুয়া নতুন গ্রাম এলাকাসমুহের প্রায় দেড় হাজার মানুষ, রাণীগঞ্জ ইউনিয়নের চরউদনা, চর বড়ভিটাসহ প্রায় দেড় হাজার মানুষ, রমনা ইউনিয়নের হরিণেরবন্দ এলাকাসহ প্রায় দেড় হাজার মানুষ এবং চিলমারী ইউনিয়নের নিচু এলাকাসমুহের প্রায় ৫‘শ মানুষসহ প্রায় ১২ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। এছাড়াও চরাঞ্চলসমুহের হাজার হাজার একর জমির ফসল পানিতে তলিয়ে গেছে।
এদিকে অষ্টমীরচর ইউনিয়নের চর মুদাফৎকালিকাপুর, নটারকান্দি, খোর্দ্দ বাঁশপাতারী ও খামার বাঁশপাতারী এলাকাসমুহে নদী ভাঙ্গন দেখা দিয়েছে। নয়ারহাট ইউনিয়নের চর খেদাইমারী এলাকায় ভাঙ্গন দেখা দিয়েছে। এছাড়াও শত শত একর আবাদী জমি নদীতে ভেঙ্গে যাচ্ছে। ভাঙ্গনের মুখে রয়েছে দক্ষিণ খাউরিয়া স্বুল এন্ড কলেজ, আশ্রয়ণ প্রকল্প, শিক্ষা প্রতিষ্ঠানসহ বেশ কিছু স্থাপনা।
সরেজমিনে উপজেলার রাজারভিটা, জোড়গাছ, পাত্রখাতা এলাকাসমুহ ঘুরে দেখা গেছে বেশ কিছু বাড়ীতে পানি উঠেছে এবং অধিকাংশ রাস্তা যোগাযোগের অনুপযোগী হয়ে পড়েছে। পানিবন্দি হয়ে পড়া রমনা ঘাট এলাকার মিজানুর রহমান জানান, করোনার ধাক্কা শেষ না হতেই আবার বন্যা, এ যেন “মরার উপর খরার ঘা”।
পাউবোর গেজ রিডার মোঃ জোবায়ের রহমান জানায়, গত ২৪ ঘন্টায় ব্রহ্মপুত্র নদের চিলমারী পয়েন্টে পানি ১০সে.মি. বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৩৯ সে.মি. উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানিবন্দি মানুষের মাঝে এখন পর্যন্ত সরকারী কিংবা বে-সরকারীভাবে কোন সাহায্য দেয়া হয়নি।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমান বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সব সময় বন্যা পরিস্থিতির খোঁজ খবর রাখা হচ্ছে। পানিবন্দি পরিবারের তালিকা করার জন্য চেয়ারম্যানদের বলা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )