প্রিন্ট এর তারিখঃ জুন ১৩, ২০২৬, ৬:০২ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ১৩, ২০২৬, ১২:১৯ অপরাহ্ণ
ভূরুঙ্গামারীতে বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রজেন্টেটিভস এ্যাসোসিয়েশন (ফারিয়া) এি- বার্ষিক কমিটি গঠিত সভাপতি নুরুল সম্পাদক আশিকুর

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস্ রিপ্রেজেন্টেটিভস্ এ্যাসোসিয়েশন (ফারিয়া) ভূরুঙ্গামারী উপজেলা শাখার ত্রি-বার্ষিক কমিটি গঠিত হয়েছে। ত্রি-বার্ষিক কমিটি গঠন উপলক্ষে শুক্রবার বিকালে ভূরুঙ্গামারী মহিলা কলেজে নির্বাচন অনুষ্ঠিত হয়।
ফারিয়া ভূরুঙ্গামারী উপজেলা শাখার সভাপতি পদে নুরুল হক ও সাধারণ সম্পাদক পদে আশিকুর রহমান নির্বাচিত হয়েছেন। এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে শাহ্ আলম, ক্যাশিয়ার পদে রবিউল আউয়াল ও প্রচার সম্পাদক পদে বাপ্পি হোসাইন নির্বাচিত হয়েছেন।নির্বাচনে সভাপতি পদে তিন জন, সাধারণ সম্পাদক পদে তিন জন, সাংগঠনিক সম্পাদক পদে দুই জন, ক্যাশিয়ার পদে দুই জন ও প্রচার সম্পাদক পদে দুই জন প্রতিদ্বন্দ্বিতা করেন।
Copyright © 2026 Juger Khabor. All rights reserved.