প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৬, ২০২৬, ৩:০৫ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৫, ২০২৬, ৮:৫৪ অপরাহ্ণ
মেয়েদের অবৈতনিক উচ্চশিক্ষার পাশাপাশি বৃত্তিও দেওয়া হবে: প্রধানমন্ত্রী

মেয়েদের অনার্স পর্যন্ত অবৈতনিক শিক্ষার পাশাপাশি উচ্চশিক্ষার জন্য বৃত্তিও দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (১৫ জুলাই) রাজধানীতে প্রাথমিক শিক্ষা পদক প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, মানবিক বাংলাদেশ গড়ে তুলতে শিক্ষার্থীদেরও ছোটবেলা থেকে মানবিক হিসেবে গড়ে তুলতে হবে।
‘প্রাথমিক শিক্ষা পদক-২০২৬’ প্রদান এবং দেশব্যাপী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করতে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রী তারেক রহমান।
৬৪ জেলার প্রাথমিক শিক্ষা কার্যক্রমের বিভিন্ন উদ্যোগ, উদ্ভাবনী কার্যক্রম ও গৃহীত পদক্ষেপ নিয়ে আয়োজিত প্রদর্শনীর বিভিন্ন স্টল ঘুরে দেখেন প্রধানমন্ত্রী।
পরে, শিশুদের প্রতিভা বিকাশে তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পদক তুলে দেন সরকার প্রধান।
প্রধানমন্ত্রী বলেন, সরকার গঠনের আগে বিএনপি যেসব প্রতিশ্রুতি দিয়েছিলো তা ধাপে ধাপে বাস্তবায়ন করা হচ্ছে। সরকার শিক্ষায় দিচ্ছে বিশেষ গুরুত্ব।
তারেক রহমান বলেন, আমরা আমাদের সরল শিশুদের ভেতরে সামাজিক মূল্যবোধগুলো আস্তে আস্তে দেখব। যদি একটি মানিবক বাংলাদেশ আমাদের গড়ে তুলতে হয়, অবশ্যই এই কোমলমতি শিশুদের মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।
সরকার প্রধান জানান, মেয়েদের শিক্ষা অবৈতনিক করার পাশাপাশি নেওয়া হচ্ছে কর্মমূখি শিক্ষার উদ্যোগ।
তারেক রহমান বলেন, পড়ালেখার সুযোগ আরও অবারিত করার জন্য আমরা মেয়েদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করার সিদ্ধান্ত নিয়েছি। যেসকল মেয়েরা উচ্চশিক্ষায় ভালো ফলাফল করবে আমরা তাদের বৃত্তিও দেব।
অনুষ্ঠানে শিশু শিক্ষার্থীদের নানা পরিবেশনা উপভোগ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
Copyright © 2026 Juger Khabor. All rights reserved.