প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১৭, ২০২৬, ৩:০৬ এ.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ১৬, ২০২৬, ৮:৫৪ অপরাহ্ণ
ভূরুঙ্গামারী মহিলা কলেজে বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী পালন

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী মহিলা কলেজে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে ভূরুঙ্গামারী মহিলা কলেজের শিক্ষক কমন রুমে এই কর্মসূচী পালিত হয়।
ভূরুঙ্গামারী মহিলা কলেজের ইংরেজি বিষয়ের সহকারী অধ্যাপক মাসুদ আল করিমের সঞ্চালনায় ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল মালেক, কলেজ পরিচালনা কমিটির সদস্য ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন তৌহিদ, সহকারী অধ্যাপক সুলতানা আফরুজা আহমেদ ও প্রভাষক আবু খায়ের মো. খায়রুজ্জামান প্রমুখ বক্তব্য রাখেন।
দ্বাদশী শ্রেণি পর্যন্ত নারী শিক্ষা অবৈতনিক করা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। এসময় কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
Copyright © 2026 Juger Khabor. All rights reserved.