বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুড়িগ্রামের রাজারহাটে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করা হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আলোচনা সভা, বৃক্ষরোপণ, পরিবেশ পরিচ্ছন্নতা অভিযান, র্যালী ও ডাস্টবিন বিতরণসহ বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকালে রাজারহাট স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। পরে স্বাস্থ্য কমপ্লেক্স ও আশপাশের এলাকায় পরিবেশ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন নেতাকর্মীরা। একই সঙ্গে রাজারহাট বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ময়লা-আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলার জন্য ডাস্টবিন বিতরণ করা হয়। এছাড়া দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর একটি বর্ণাঢ্য র্যালী বের করে রাজারহাট বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।
পরে থানা রোড কার্যালয়ে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, স্বেচ্ছাসেবক দল শুধু রাজনৈতিক কর্মকা-ের মধ্যেই সীমাবদ্ধ নয়, মানুষের পাশে দাঁড়ানো, সামাজিক সচেতনতা সৃষ্টি, পরিবেশ রক্ষা ও দুর্যোগের সময় অসহায় মানুষের সহযোগিতায় সংগঠনের নেতাকর্মীদের এগিয়ে আসতে হবে। গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনের পাশাপাশি জনসম্পৃক্ত সামাজিক কর্মকা-ের মাধ্যমে সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান তারা।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্যসচিব সাহিদুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাক, যুবদলের সদস্যসচিব নয়ন আলী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আনিছুর রহমান লিটন, সদস্যসচিব রুবেল চৌধুরী, যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা, লায়ন ও খোরশেদ এবং ছাত্রদলের আহ্বায়ক মিজানুর রহমান সাদ্দামসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।