প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১২, ২০২৬, ৪:৪৩ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১১, ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ণ
ভূরুঙ্গামারীতে জুয়া খেলার অভিযোগে ৪ জুয়াড়ি গ্রেপ্তার

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে জুয়া খেলার অভিযোগে ৪ জুয়াড়ি গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরের উপজেলার ভূরুঙ্গামারী ইউনিয়নের বাগভান্ডার এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত হলো-ময়নাল হক (৬৫), মাসুম হোসেন (৪৪), গাজীউর রহমান (৪৭) ও নজরুল ইসলাম (৪১)। ময়নাল, মাসুম ও নজরুল ভূরুঙ্গামারী ইউনিয়নের বাগভান্ডার এলাকার বাসিন্দা। গাজীউর একই ইউনিয়নের খামার পত্রনবীশ এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, বাগভান্ডার বাজারের পেছনের একটি সুপারি বাগানে দীর্ঘদিন যাবত কয়েকটি জুয়ার আসর চলছিলো। উপজেলার বিভিন্ন এলাকার জুয়াড়িরা সেখানে জুয়া খেলতে আসতো। জুয়ার পাশাপাশি সেখানে মাদক সেবন চলত। গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ জুয়া খেলার স্থানটি ঘিরে ফেলে। এসময় চারজন জুয়াড়িকে জুয়া খেলার সরঞ্জামাসহ গ্রেপ্তার করা সম্ভব হয়। কয়েকজন জুয়াড়ি পরিত্যক্ত নর্দমা যুক্ত গোবরের গাঁদায় লাফিয়ে পড়ে পালিয়ে যেতে সক্ষম হয়।
ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, গ্রেপ্তারকৃত জুয়াড়ি ও পালিয়ে যাওয়া জুয়াড়িদের বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইনে মামলা দায়ের প্রক্রিয়া চলছে। জুয়ার আসরগুলোতে জুয়া খেলা ও মাদক সেবন একসাথে চলতে থাকে। মাদক, চোরাকারবার ও জুয়ার বিরুদ্ধে পুলিশের চলমান অভিযানের অংশ হিসাবে এই অভিযান চালানো হয়। মাদক ও জুয়ার বিরুদ্ধে নিয়মিত সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।
Copyright © 2026 Juger Khabor. All rights reserved.