প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬, ৬:২৮ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬, ৭:৪৬ অপরাহ্ণ
আগামী জানুয়ারিতে ইউপি নির্বাচন হতে পারে : ইসি মাছউদ

আগামী বছরের জানুয়ারি মাসে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ।
রবিবার (২০ সেপ্টেম্বর) নির্বাচন কমিশনের নিজ কার্যালয়ে এ কথা জানান তিনি।
ইসি মাছউদ বলেন, নভেম্বরের ১২ তারিখে প্রাথমিক নির্বাচনের শিডিউল ঘোষণা করা হয়েছে, সেখান থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ইসি। নভেম্বর ও ডিসেম্বরে স্কুল-কলেজের পরীক্ষা। সেই সময় ভোটকেন্দ্র ও শিক্ষকদের দায়িত্ব পালন ইত্যাদি বিবেচনায় রেখে তখন ভোট করা সম্ভব হচ্ছে না।
তিনি বলেন, তফসিল ঘোষণা নিয়ে এখনো সিদ্ধান্ত নেয়নি ইসি। এছাড়া, ২৩, ২৪, ২৫ সেপ্টেম্বরে রাজনৈতিক দলসহ স্টেকহোল্ডারদের যে সংলাপ হওয়ার কথা ছিল, সেটিও বাতিল করা হয়েছে।
Copyright © 2026 Juger Khabor. All rights reserved.