প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২২, ২০২৬, ১২:১০ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২২, ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ণ
ভূরুঙ্গামারীতে এসএসসিতে জিপিএ -৫ ও জুনিয়র বৃত্তি প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে এসএসসিতে জিপিএ-৫ ও জুনিয়র বৃত্তি প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে। সোমবার বিকেলে ভূরুঙ্গামারী নেহাল উদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে এ সংবর্ধনা দেয়া হয়। বিদ্যালয়ের এসএসসি ২০২৬ ব্যাচের জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী এবং জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৫ এর বৃত্তি প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানের আয়োজন করে বিদ্যালয় কর্তৃপক্ষ। এতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমানের সভাপতিত্বে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবুল কালাম মোহাম্মদ হোসেন, অভিভাবক সদস্য ফৌজদার মো. সাখাওয়াত হোসেন তৌহিদ, নেহাল উদ্দিন বালিকা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এরশাদ হোসেন বক্তব্য রাখেন। এসময় বিদ্যালয়ের ৩০ জন কৃতি শিক্ষার্থীকে ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করা হয়।
কৃতি শিক্ষার্থীরা জানায়, সংবর্ধনা প্রদান ও পুরস্কৃত করায় তারা আনন্দিত।
Copyright © 2026 Juger Khabor. All rights reserved.