প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১৫, ২০২৬, ৫:১৯ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৪, ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ণ
ভূরুঙ্গামারীতে আসন্ন দূর্গাপুজা উপলক্ষে সোনাহাট স্থল বন্দরে টানা ৭ দিন আমদানি- রপ্তানি কার্যক্রম বন্ধ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে আসন্ন দূর্গাপুজা উপলক্ষে সোনাহাট স্থল বন্দরে টানা ৭ দিন আমদানি - রপ্তানি কার্যক্রম বন্ধ। সোনাহাট স্থল বন্দরের সিএন্ডএফ (কাস্টমস্ ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং) এজেন্ট অ্যাসোসিয়েশনের আহ্বায়ক জাহাঙ্গীর আলম আকমল স্বাক্ষরিত পত্রে বন্ধের বিষয়টি জানানো হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর ) বিকেলে সোনাহাট স্থল বন্দরের সহকারী পরিচালক বদিউজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
সোনাহাট স্থলবন্দর কাস্টমস ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্টস এসোসিয়েশন জানায়,
আগামী১৭ অক্টোবর শনিবার থেকে ২৩ অক্টোবর শুক্রবার পর্যন্ত বন্ধ থাকবে স্থলবন্দরের কার্যক্রম। এরপর আগামী ২৪ অক্টোবর শনিবার থেকে পুনরায় স্থলবন্দরের সব কার্যক্রম শুরু হবে।
সোনাহাট স্থল বন্দরের সহকারী পরিচালক বদিউজ্জামান জানান, ভারতীয় কাস্টমস কর্তৃপক্ষ ও দুই দেশের সিঅ্যান্ডএফ এজেন্টদের পক্ষ থেকে ছুটির বিষয়টি বন্দর কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তবে আগামী ১৭, ১৮ ও ১৯ অক্টোবর বন্দরের অভ্যন্তরীণ কার্যক্রম ও কাস্টমসের কার্যক্রম স্বাভাবিক থাকবে।
তিনি আরও জানান, ছুটি শেষে ২৪ অক্টোবর (শনিবার) থেকে সোনাহাট স্থলবন্দর দিয়ে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম পুনরায় শুরু হবে।
Copyright © 2026 Juger Khabor. All rights reserved.