প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ৪, ২০২৬, ১২:১৩ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৩, ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ণ
ভূরুঙ্গামারীতে বেতনের দাবিতে এক মাদ্রাসা সুপারকে অবরুদ্ধ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বেতনের দাবিতে এক মাদ্রাসা সুপারকে অবরুদ্ধ করে রাখার ঘটনা ঘটেছে। সোমবার সকালে কামাত আঙ্গারীয়া দাখিল মাদ্রাসার সুপার সাইদুর রহমানকে তার কক্ষের দরজায় তালা লাগিয়ে অবরুদ্ধ করে রাখেন ওই মাদ্রাসার শিক্ষক-কর্মচারীরা। পরে বিকালে পুলিশ এসে তাকে সেখান থেকে সরিয়ে নেয়।
জানাগেছে, মাদ্রাসার ১৮ জন শিক্ষক-কর্মচারী ছয় মাস যাবত বেতন পাচ্ছেন না। বেতন না পেয়ে শিক্ষক-কর্মচারীদের মানবেতর জীবনযাপন করছেন। অপরদিকে বেতন বন্ধ থাকায় দুঃশ্চিন্তাগ্রস্থ শিক্ষকরা সঠিকভাবে শিক্ষার্থীদের পাঠদান করতে পারছেন না। এতে মাদ্রাসাটির শিক্ষার পরিবেশ নষ্ট হচ্ছে।
কয়েকজন শিক্ষক-কর্মচারী বলেন, প্রায় ৬ মাস যাবত বেতন বন্ধ রয়েছে। মাদ্রাসা সুপার বেতন-বিলের কাগজে স্বাক্ষর দিতে গড়িমসি করায় বেতন বন্ধ রয়েছে। বেতন না পাওয়ায় মানবেতর জীবনযাপন করছি। এর আগেও ৭ মাস বেতন বন্ধ ছিল। সুপারের কারণে বারবার বেতন বন্ধের ঘটনা ঘটেছে। দ্রুত বেতন প্রদানের ব্যবস্থা গ্রহণ করা হোক। ভবিষ্যতে যাতে আবারও একই ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সেই ব্যবস্থা গ্রহনের দাবি জানান তারা।
সুপার সাইদুর রহমান বলেন, শিক্ষক-কর্মচারীদের বেতন বন্ধের জন্য তিনি দায়ী নন।
ভূরুঙ্গামারী থানার ওসি আজিম উদ্দিন বলেন, বিকেলে সুপারকে অবরুদ্ধ অবস্থা থেকে বের করে থানায় আনা হয়েছে। তাকে তার অভিভাবকের নিটক হস্তান্তর করা হবে।
Copyright © 2026 Juger Khabor. All rights reserved.