কুড়িগ্রামের উলিপুরে ইয়াবা সেবনকালে ফারুক আলী আকন্দ নামে এক ব্যক্তিকে আটক করে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় উপজেলার ধামশ্রেণী ইউনিয়নের চৌমুহনী বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক ফারুক আলী আকন্দ ধরনীবাড়ী ইউনিয়নের দক্ষিণ মধুপুর গ্ৰামের মোকছেদ আলী আকন্দ ছেলে।
পরে মোবাইল কোর্টে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) ধারার সারণির ১৬ নম্বর ধারায় তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১,০০০ টাকা জরিমানা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম মেহেদী হাসান।
তিনি জানান, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।