আজকের তারিখ- Sat-18-04-2026
 **   কুড়িগ্রামে বড়াইবাড়ী দিবস পালিত **   কুড়িগ্রামে জ্বালানি তেল মাদকদ্রব্যসহ অর্ধকোটি টাকার মালামাল জব্দ করেছে বিজিবি **   কৃষকরা লোকসান গুনছে মরিচ ও পেঁয়াজে কুড়িগ্রামে  চরাঞ্চলে বাম্পার ফলন, তবুও কৃষকের হাহাকার **   কুড়িগ্রামে চরাঞ্চলেসহ প্রত্যন্ত এলাকায় ডিজেল সংকটে ব্যহত হচ্ছে কৃষি সেচ কার্যক্রম **   ভূরুঙ্গামারীতে মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটির বর্ষপূর্তি উদযাপন **   কুড়িগ্রামে যুবদলের বৃক্ষরোপণ কর্মসূচি পালিত **   চিলমারীতে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার **   ৪১৯ যাত্রী নিয়ে বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট জেদ্দায় পৌঁছেছে **   শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে লড়বেন মুক্তি **   হজ ফ্লাইট উদ্বোধন

কুড়িগ্রাম-২ আসনে আতিকুর রহমান রাজার মনোনয়ন বৈধ ঘোষণা

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রাম-২ (রাজারহাট, ফুলবাড়ী ও কুড়িগ্রাম সদর) আসনে স্বতন্ত্র প্রার্থী আতিকুর রহমান রাজার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে অনুষ্ঠিত আপিল শুনানি শেষে কমিশন এ রায় প্রদান করে। এর ফলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তিনি কাঁঠাল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন। মনোনয়ন বৈধ ঘোষণার পর প্রতিক্রিয়ায় আতিকুর রহমান রাজা ....বিস্তারিত....

কুড়িগ্রামে ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে স্থানীয় ব্যবসায়িকদের সাথে সংবেদনশীলতা সভা অনুষ্ঠিত

মোঃ রাব্বি রাশেদ পলাশ, কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ কুড়িগ্রামে বাল্যবিয়ে বন্ধে, শিশু সুরক্ষা এবং শিশু অধিকার সংক্রান্ত বিষয়গুলি সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য স্থানীয় ব্যবসায়িক গোষ্ঠী এবং বেসরকারি খাতের অংশীদারদের সাথে সংবেদনশীলতা সভা অনুষ্ঠিত হয়েছে। ১২ জানুয়ারি’ ২০২৬ইং (সোমবার) সকাল ১১ ঘটিকায় কুড়িগ্রাম সদর ভোগডাঙ্গা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এসএসবিসি প্রকল্পের স্ট্রেনদেনিং ....বিস্তারিত....

কুড়িগ্রামে প্রান্তিক জনগোষ্টির মধ্যে নির্বাচনী অংশগ্রহণের জন্য অন্তর্ভূক্তিমূলক ভোটার শিক্ষার প্রচার নিয়ে কর্মশালা

প্রহলাদ মন্ডল সৈকত, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামে নারী,যুব এবং প্রান্তিক জনগোষ্টির মধ্যে নির্বাচনী অংশগ্রহণ জোরদার করার জন্য অন্তর্ভূক্তিমূলক ভোটার শিক্ষার প্রচার করা নিয়ে একদিনের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি সংস্থা লাইট হাউজের আয়োজনে কুড়িগ্রাম সদর উপজেলা অফিসার্স ক্লাবের আলোর ভুবন মিলনায়তনে বুধবার (৭জানুয়ারী) দিনব্যাপি এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা সুমিয়ারা ....বিস্তারিত....

তীব্র শীতে বিপর্যস্ত কুড়িগ্রামের জনপদ, বইছে শৈত্য প্রবাহ,সর্বনিম্ন তাপমাত্রা ৮.৫ ডিগ্রি 

প্রহলাদ মন্ডল সৈকত, কুড়িগ্রাম প্রতিনিধি : ঘনকুয়াশা ও কনকনে শীতে কাঁপছে উত্তরাঞ্চলের সীমান্ত ঘেঁষা কুড়িগ্রামের জনপদ। তাপমাত্রা নিম্নগামী হয়ে এজেলার উপর দিয়ে বয়ে চলছে মৃদু শৈত্য প্রবাহ। বিকালের পর নামছে ঘন কুয়াশা। সেই সাথে বাড়ছে শীত ও ঠান্ডার তীব্রতা। ফলে বিপর্যস্ত হয়ে পড়েছে এ উপজেলার জনজীবন। সবচেয়ে বেশি বিপাকে পড়েছে খেটে-খাওয়া, দিনমজুর ও নিম্নআয়ের শ্রমজীবী মানুষেরা। ....বিস্তারিত....

কুড়িগ্রামে ফসলি জমির মাটি অবৈধ উত্তোলনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতে ১ লক্ষ টাকা জরিমানা

মোঃ রাব্বি রাশেদ পলাশ, কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ রবিবার (০৪/০১/২০২৬ খ্রি.) দুপুরে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর কুড়িগ্রামের যৌথ উদ্যোগে সদরে অবস্থিত ০১টি ইটভাটার বিরুদ্ধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) লঙ্ঘনের অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় ইট প্রস্তুতকরণের উদ্দেশ্যে অবৈধভাবে ফসলি জমির উপরিভাগের মাটি সংগ্রহ করার অপরাধে বেলগাছা ইউনিয়নের ....বিস্তারিত....

কুড়িগ্রামে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ শুরু

যুগের খবর ডেস্ক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতি হিসেবে কুড়িগ্রামের চারটি আসন থেকে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীরা জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ শুরু করেছেন। সোমবার (২২ ডিসেম্বর) জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথের কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন প্রার্থীরা। কুড়িগ্রাম-১ আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সাইফুর রহমান রানা ....বিস্তারিত....

জাতিসংঘ মিশনে শহীদ কুড়িগ্রামের দুই সেনাসদস্যকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায়

যুগের খবর ডেস্ক: সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে সন্ত্রাসীদের ড্রোন হামলায় নিহত কুড়িগ্রামের দুই সেনাসদস্য শান্ত মন্ডল ও মমিনুল ইসলামের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। রোববার রাষ্ট্রীয় ও পূর্ণ সামরিক মর্যাদায় নিজ নিজ পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হয়। এর আগে রোববার সকালে ঢাকার সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে কুড়িগ্রামের এই দুই সেনাসদস্যসহ নিহত ....বিস্তারিত....

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে গুলি করে হত্যা চেষ্টার প্রতিবাদে কুড়িগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল

প্রহলাদ মন্ডল সৈকত, কুড়িগ্রাম প্রতিনিধি: ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা বিএনপি। শনিবার (১৩ ডিসেম্বর) দুপুর ১২টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপির উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। জেলা বিএনপি কার্যালয় সংলগ্ন কেন্দ্রীয় ঈদগাহ মাঠ থেকে বিক্ষোভ ....বিস্তারিত....

ঠান্ডায় কুড়িগ্রামে জনজীবন স্থবির

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামে ঘন কুয়াশা ও কনকনে ঠান্ডায় জনজীবন স্থবির হয়ে পড়েছে। দুর্ভোগে পড়েছে খেটে খাওয়া মানুষ। ঘন কুয়াশার কারণে সড়কে যানবাহন চলছে হেড লাইট জ্বালিয়ে।রোববার (৭ ডিসেম্বর) সকাল ৬টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রাও বাড়ছে। তবে আবহাওয়ার এই পরিবর্তনে শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছে বেশি ....বিস্তারিত....

কুড়িগ্রামে ৪ হাজার কেজি সার আটক

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের নাগেশ্বরীতে রাতে ৪ হাজার কেজি (৪মেট্রিক টন) ডিএপি সার জব্দ করেছে পুলিশ। শুক্রবার (৫ ডিসেম্বর) রাত ৯টার দিকে রায়গঞ্জ ইউনিয়নের উত্তর সাপখাওয়া মাস্টারমোড় এলাকায় নছিমন বোঝাই সার পাচার সন্দেহে আটক করে স্থানীয়রা। খবর পেয়ে নাগেশ্বরী থানার পুলিশ নছিমনসহ সার জব্দ করে থানায় নিয়ে যায়। স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, রায়গঞ্জ ইউনিয়নের সাপখাওয়া ....বিস্তারিত....
সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )