আজকের তারিখ- Sat-18-04-2026
 **   কুড়িগ্রামে বড়াইবাড়ী দিবস পালিত **   কুড়িগ্রামে জ্বালানি তেল মাদকদ্রব্যসহ অর্ধকোটি টাকার মালামাল জব্দ করেছে বিজিবি **   কৃষকরা লোকসান গুনছে মরিচ ও পেঁয়াজে কুড়িগ্রামে  চরাঞ্চলে বাম্পার ফলন, তবুও কৃষকের হাহাকার **   কুড়িগ্রামে চরাঞ্চলেসহ প্রত্যন্ত এলাকায় ডিজেল সংকটে ব্যহত হচ্ছে কৃষি সেচ কার্যক্রম **   ভূরুঙ্গামারীতে মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটির বর্ষপূর্তি উদযাপন **   কুড়িগ্রামে যুবদলের বৃক্ষরোপণ কর্মসূচি পালিত **   চিলমারীতে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার **   ৪১৯ যাত্রী নিয়ে বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট জেদ্দায় পৌঁছেছে **   শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে লড়বেন মুক্তি **   হজ ফ্লাইট উদ্বোধন

বাঙালির স্বাধীনতা সংগ্রামে ১৭ এপ্রিল স্মরণীয় দিন: রাষ্ট্রপতি

যুগের খবর ডেস্ক: রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, বাঙালির স্বাধীনতা সংগ্রামের দীর্ঘ পথপরিক্রমায় ১৭ এপ্রিল একটি স্মরণীয় দিন। রবিবার (১৭ এপ্রিল) ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে এক বাণীতে রাষ্ট্রপতি হামিদ এ কথা বলেন। দিবসটি উপলক্ষে দেশবাসী ও প্রবাসে অবস্থানরত সকল বাংলাদেশিকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে রাষ্ট্রপতি বলেন, আমি এই মাহেন্দ্রক্ষণে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি ....বিস্তারিত....

সোনার বাংলায় থাকবেনা কোনো বৈষম্য আর ভেদাভেদ: প্রধানমন্ত্রী

যুগের খবর ডেস্ক: অসাম্প্রদায়িক চেতনায় স্নাত হয়ে বাংলাদেশকে একটি সুখী-সমৃদ্ধ সোনার বাংলা হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।বুধবার (১৩ এপ্রিল) সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান। ভাষণের শুরুতে দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা এবং পবিত্র রমজানের মোবারকবাদ জানান প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী বলেন, পয়লা বৈশাখের বর্ষবরণ বাঙালির সর্বজনীন উৎসব। আবহমানকাল ধরে বাংলার গ্রাম-গঞ্জে, ....বিস্তারিত....

জনগণের টাকা লুটপাট এবং অসম্পূর্ণ নির্মাণকাজ বিএনপি-জামাত শাসনের বৈশিষ্ট্য : জয়

যুগের খবর ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, জনগণের টাকা লুটপাট, অসম্পূর্ণ নির্মাণ কাজ এবং ইশতেহারে দেওয়া অপূর্ণ প্রতিশ্রুতি ২০০১ থেকে ২০০৬ বিএনপি-জামায়াত সরকারের বৈশিষ্ট্য। নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে ‘বাংলাদেশের পিছিয়ে যাওয়ার ৫ বছর, সিন্ডিকেটের মাধ্যমে সবকিছু ছিল হাওয়া ভবনের দখলে’ শিরোনামের একটি পোস্টে তিনি এ কথা লিখেছেন। ওই পোস্টে ....বিস্তারিত....

মাদক মামলায়ও সম্রাটের জামিন

যুগের খবর ডেস্ক: রাজধানীর রমনা থানার মাদক মামলায় জামিন পেয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট। সোমবার (১১ এপ্রিল) ঢাকার ৭ম অতিরিক্ত মহানগর দায়রা জজ তেহসিন ইফতেখার শুনানি শেষে তার জামিনের আদেশ দেন। সম্রাটের পক্ষে জামিন শুনানি করেন সিনিয়র আইনজীবী এহসানুল হক সমাজী। রাষ্ট্রপক্ষে সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মাহবুবুর রহমান জামিনের ....বিস্তারিত....

চলতি বছরেই চালু হবে পদ্মাসেতু: অর্থমন্ত্রী

যুগের খবর ডেস্ক: চলতি বছরেই পদ্মাসেতুর শেষ দেখতে চান অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেন, প্রধানমন্ত্রী বলেছেন এ বছরের শেষের দিকে পদ্মাসেতু চালু হবে। আমরা আশায় আছি এ বছরের শেষ নাগাদ এটি চালু করতে পারবো, এটা আমাদের প্রত্যাশা। আমাদের বছরটি শেষ হবে জুন মাসে। বৃহস্পতিবার (০৭ এপ্রিল) বিকেলে অর্থমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় ....বিস্তারিত....

প্রাথমিক শিক্ষকদের বদলি কার্যক্রম শুরু মে মাসে

যুগের খবর ডেস্ক: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বদলি কার্যক্রম মে মাসে শুরু হবে। পাইলটিং শেষ হওয়ার পরপরই নিয়মিত বদলি কার্যক্রম শুরু হবে, চলবে বছরব্যাপী। অনলাইন আবেদনের মাধ্যমে শিক্ষকদের চাহিদা অনুযায়ী শূন্যপদে বদলি করা হবে। পাশাপাশি প্রশাসনিকভাবে শিক্ষকদের বদলি কার্যক্রম পরিচালিত হবে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে। প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল আলম ....বিস্তারিত....

টিপকাণ্ডে অভিযুক্ত কনস্টেবল বরখাস্ত

যুগের খবর ডেস্ক: কপালে টিপ পরা নিয়ে রাজধানীর ফার্মগেট এলাকায় এক শিক্ষিকাকে হেনস্তার ঘটনায় অভিযুক্ত কনস্টেবলকে বরখাস্ত করা হয়েছে। সোমবার (০৪ এপ্রিল) বিকেল ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। অভিযুক্ত কনস্টেবলকে তদন্তের স্বার্থে বরখাস্ত নাকি তদন্তে দোষী হবার কারণে বরখাস্ত করা হয়েছে জানতে চাইলে তিনি বলেন, সংবাদ মাধ্যমে খবরটি যেভাবে আসছে তাতে ....বিস্তারিত....

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দীন আহমদ আর নেই

যুগের খবর ডেস্ক: সাবেক রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতি শাহাবুদ্দিন আহমদ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (১৯ মার্চ) সকালে ঢাকার সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। সূত্র জানায়, শনিবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর। সাবেক রাষ্ট্রপতি বিচারপতি ....বিস্তারিত....

২৫ মার্চ রাতে পালন করা হবে ১ মিনিট ‘ব্ল্যাকআউট’

যুগের খবর ডেস্ক: গণহত্যা দিবস উপলক্ষে আগামী ২৫ মার্চ রাত ৯টা থেকে ৯টা ১ মিনিট পর্যন্ত সারাদেশে প্রতীকী ‘ব্ল্যাকআউট’ পালন করা হবে। তবে কেপিআই এবং জরুরি স্থাপনাসমূহ এ কর্মসূচির আওতামুক্ত থাকবে। একইসঙ্গে ওই রাতে সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি ভবন ও স্থাপনাসমূহে কোনো আলোকসজ্জা করা যাবে না। তবে ২৬ মার্চ সন্ধ্যা থেকে আলোকসজ্জা করা ....বিস্তারিত....

হাদিসুরের মরদেহ দেশে আসছে না আজ

যুগের খবর ডেস্ক: বাংলার সমৃদ্ধি জাহাজে রকেট হামলায় নিহত জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমানের মরদেহ রবিবার (১৩ মার্চ) বাংলাদেশে আসছে না। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। রবিবার (১৩ মার্চ) দুপুর ২টায় তার্কি এয়ারলাইনসের একটি কার্গো ফ্লাইটে হাদিসুরের মরদেহ ঢাকায় পৌছানোর কথা ছিল। তার মরদেহ তুরস্কে ট্রানজিট হয়ে আসার কথা ছিল। তবে তুরস্কে তুষারপাতের ....বিস্তারিত....
সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )