আজকের তারিখ- Sat-28-02-2026
 **   ১৫ খাল খননে ডিও লেটার দিলেন রুমিন ফারহানা **   বিপিএলে ভারতীয় ক্রিকেটারদের খেলা নিয়ে মুখ খুললেন রুবাবা **   বইমেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান **   চিলমারী সিনিয়র আলিম মাদ্রাসার ৯জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে **   বিএনপি সংখ্যাগরিষ্ঠ মানুষের ভোট পায়নি, কায়দা করে নেয়া হয়েছে: জামায়াত আমির **   আওয়ামী লীগ নেতাদের জামিন হলেই গ্রেপ্তারের নির্দেশ, রাজশাহী রেঞ্জ ডিআইজির চিঠি **   উলিপুরে শিক্ষকদের অভিযোগের তদন্ত শুরু **   পিলখানা ট্র্যাজেডির ১৭ বছর, জাতীয় শহীদ সেনা দিবস আজ **   বিসিবির গেম ডেভলপমেন্ট চেয়ারম্যান হলেন আসিফ আকবর **   ঢাকা উত্তর-দক্ষিণসহ ৬ সিটিতে নতুন প্রশাসক

নাগেশ্বরীতে শিক্ষার্থীদের কর্মক্ষমতা মূল্যায়ন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের নাগেশ্বরীতে শিক্ষার্থীদের অংশগ্রহণে ইংরেজি, কম্পিউটার, গণিত ও যোগাযোগে উপজেলা পর্যায়ে কর্মক্ষমতা মূল্যায়ন অনুষ্ঠান হয়েছে। ভাব বাংলাদেশের আয়োজনে এবং রোটারি গ্লোবাল গ্রান্ট প্রজেক্টের অর্থায়নে বুধবার দুপুরে উপজেলার রায়গঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ উপলক্ষে অংক, ইংরেজি, কম্পিউটার বিষয়ে এবং বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে রায়গঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়, নাখারগঞ্জ উচ্চ বিদ্যালয়, নেওয়াশী জাগরণী বালিকা বিদ্যা নিকেতন এবং ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। রায়গঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি লুতফুন নেছার সভাপতিত্বে এবং ভাব বাংলাদেশের প্রোগ্রাম ম্যানেজার আবুল কালাম আজাদের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আমিনা বেগম অনন্যা, বিশেষ অতিথি বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, সহকারী শিক্ষক মশিউর রহমান, সোনাহাট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাকির হোসেন, জাগরণী বালিকা বিদ্যা নিকেতনের সহকারী শিক্ষক আবু আব্দুর রহমান সিদ্দিকী, ভাব বাংলাদেশের ফিল্ড অফিসার মাইদুল ইসলাম প্রমুখ। শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদেরকে পুরস্কার প্রদান করেন অতিথিবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )