এস, এম নুআস: কুড়িগ্রামের চিলমারীতে বাল্যবিয়ে, জোরপূর্বক বিয়ে বন্ধে বাল্যবিবাহ নিরোধ কমিটির সাথে যুব অন্তর্ভূক্তকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় ও চাইল্ড, নট ব্রাইড প্রজেক্ট আরডিআরএস বাংলাদেশ এর আয়োজনে এবং প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর আর্থিক কারিগরি সহযোগিতায় অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিনহাজুল ইসলাম। এসময় উপজেলা চেয়ারম্যান মোঃ রুকুনুজ্জামান শাহীন, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ মর্জিনা বেগম জেলী, সহকারী কমিশনার (ভূমি) মোঃ গোলাম রব্বানী সরদার, চিলমারী মডেল থানার ওসি (তদন্ত) মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ তাহের আলী, আরডিআরএসের টেকনিক্যাল অফিসার (ইয়ুথ লিডারশীপ) মোঃ আব্দুল মমিন হোসেন, ফিল্ড ফ্যাসিলিটেটর বিবেকানন্দ বিশ্বাস, মোঃ শাহ আলম বকুল ও মোঃ মশিউর রহমান প্রমুখ উপস্থিত থেকে বক্তব্য রাখেন। পরে সরকারি সেবায় দরিদ্র জনগোষ্ঠীর অন্তর্ভূক্তিকরণে উপজেলা পর্যায়ে সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।








Leave a Reply