আজকের তারিখ- Thu-12-03-2026

কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার ইচ্ছা অন্তর্বর্তী সরকারের নেই: অ্যাটর্নি জেনারেল

যুগের খবর ডেস্ক: দেশের কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার ইচ্ছা অন্তর্বর্তী সরকারের নেই বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।
আওয়ামী লীগ নিষিদ্ধ চেয়ে দায়ের করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি শেষে মঙ্গলবার (২৭ আগস্ট) দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, মৌলিক অধিকার, মানবাধিকার ও রাজনৈতিক অধিকারে, মিছিল মিটিংয়ে কোন ধরনের হস্তক্ষেপ করার ইচ্ছে সরকারের নেই।

এসময় অ্যাটর্নি জেনারেল আরও জানান, আওয়ামী লীগের নিষিদ্ধ চেয়ে করা রিট আবেদনে দল হিসেবে আওয়ামী লীগকেই বিবাদী করা হয়নি।
তাহলে কিসের রিট আবেদন করা হয়েছে বলেও প্রশ্ন তোলেন।  এছাড়া এই আইনজীবীর রিট আবেদন করার এখতিয়ার নেই।  এর আগে আওয়ামী লীগ নিষিদ্ধ চেয়ে করা রিট আবেদনের পরবর্তী শুনানির জন্য আগামী ১ সেপ্টেম্বর দিন ঠিক করেন হাইকোর্ট।
সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )