আজকের তারিখ- Thu-12-03-2026

‘ফ্যাসিস্ট সরকারের অংশ রাষ্ট্রপতি, তাই তিনি পদে থাকতে পারেন না’

যুগের খবর ডেস্ক: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, বর্তমান রাষ্ট্রপতি ফ্যাসিস্ট সরকারের অংশ। তাই রাষ্ট্রপতি পদে থাকতে পারেন না।
রবিবার (২৭ অক্টোবর) সকালে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এ কথা বলেন।
উপদেষ্টা রিজওয়ানা বলেন, বিপ্লব পরবর্তী এই সরকারের আদলের সঙ্গে বর্তমান রাষ্ট্রপতি যান না। কেননা তিনি ফ্যাসিস্ট সরকারের অংশ। তাই রাষ্ট্রপতি পদে থাকতে পারেন না। এ ইস্যুতে উপদেষ্টা পরিষদে আলোচনা হলেও কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানান রিজওয়ানা।
এ ব্যাপারে রাজনৈতিক ঐকমত্য প্রতিষ্ঠার মাধ্যমে সিদ্ধান্ত নেয়া হবে বলেও জানান তিনি। বাস্তবতার সঙ্গে সঙ্গতি রেখেই অন্তর্বর্তী সরকার শপথ নিয়েছে তাই কোনো কিছুর ব্যত্যয় দেখছেন না পরিবেশ উপদেষ্টা। রাষ্ট্রপতি ইস্যুতে বিএনপি দু ধরনের বক্তব্য দিচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
উপদেষ্টা পরিষদে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের ব্যাপারে আলোচনা হয়নি বলেও জানান তিনি।
একই অনুষ্ঠানে পহেলা নভেম্বর থেকে পলিথিন ব্যাগের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছেন রিজওয়ানা।
তিনি বলেন, সব ধরণের পলিথিন নয় শুধু পলিথিনের শপিংব্যাগ বন্ধ হবে। পহেলা নভেম্বর থেকে পলিথিন শপিং ব্যাগের বিরুদ্ধে অভিযান চলবে। পলিথিন ব্যাগ উৎপাদনের ছোট ছোট মেশিন আমদানি নিয়ন্ত্রণ করা হবে।
তিনি আরও বলেন, পলিথিন ব্যবহারে মানুষকে অভ্যস্ততার জায়গা থেকে সরাতে হবে। আমরা চাই পলিথিনের ক্ষতিকর দিক বুঝে মানুষ এটির ব্যবহার থেকে সরে আসুক যাতে আমাদের ব্যবস্থা নিতে না হয়।
সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )