আজকের তারিখ- Wed-11-03-2026

চিলমারী থেকে অপহৃতা কে বাগেরহাটের চিতলমারি থেকে উদ্ধার, থানায় মামলা দায়ের, গ্রেফতার -১

এস, এম  নুআস:  প্রতিনিধি: কুড়িগ্রামের চিলমারী থেকে নিখোঁজ হওয়া সপ্তম শ্রেণীর ছাত্রী মনসুরাকে উদ্ধারসহ অপহরণকারীকে গ্রেফতার করেছে চিলমারি মডেল থানা পুলিশ।।
জানা গেছে, চিলমারী উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের নৃসিংহ ভাঁজ এলাকার মিজানুর রহমান সপরিবারে চট্টগ্রামের বন্দর থানা এলাকায় বসবাস করেন। সেখানে চায়ের দোকানে কর্মরত বাগেরহাটের চিতলমারী উপজেলার চর ভানিয়ারী গ্রামের মোহাম্মদ ফকিরের পুত্র মিলন ফকির (১৯) এর সাথে মোবাইল ফোনে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি জানতে পেরে মিজানুর রহমান তার মেয়েকে চিলমারী উপজেলায় দাদার বাড়িতে রেখে যায়। গত ২ মে ২০২৫ সকাল আনুমানিক নয়টার সময় মনসুরা খাতুন নিখোঁজ হয়। এ ব্যাপারে তাকে উদ্ধারের জন্য গত ৭ মে ২০২৫ চিলমারী মডেল থানায় একটি জিডি করেন তার বাবা। চিলমারী মডেল থানার এসআই দিলীপ কুমার তথ্যপ্রযুক্তির সহায়তায় ভিক্টিম ও অপহরণকারীকে বাগেরহাটের চিতলমারি থেকে উদ্ধার করে চিলমারী থানায় নিয়ে আসে। এব্যাপারে চিলমারী মডেল থানায় একটি মামলা দায়ের হয়েছে। মামলা নং ০১, তারিখ ০৬/০৬/২০২৫। চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রহিম জানান, অপহৃতাকে ডাক্তারি পরীক্ষার জন্য কুড়িগ্রাম সদর হাসপাতালে এবং অপহরণকারীকে কুড়িগ্রাম জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )