আজকের তারিখ- Thu-12-03-2026
 **   গণতন্ত্রের অতন্দ্র প্রহরী খালেদা জিয়া : মির্জা ফখরুল **   বিএনপির সব পদ থেকে কায়সার কামালের পদত্যাগ **   চিলমারীতে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান, হিসাবে সনদ অর্জন করল “রাজারভিটা ইসলামিয়া ফাজিল মাদ্রাসা” **   নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে স্থানীয় অংশীদারদের সাথে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা **   উলিপুরে গণহত্যা ও স্বাধীনতা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা **   শয়তান যখন কাছের মানুষের রূপ ধরে আসে, তখন পালানোর রাস্তা থাকে না: বাঁধন **   ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু আজ **   রাশিয়া থেকে তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি চাইল বাংলাদেশ **   এমপি-মন্ত্রীদের মার্জিত থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর **   ভারত থেকে ডিজেল আমদানি বাড়ানোর ভাবনা

কানাডায় গিয়েই ব্যস্ত ববিতা

বিনোদন ডেস্কঃ উপমহাদেশের প্রখ্যাত নায়িকা ববিতা দীর্ঘদিন যাবত নতুন কোনো সিনেমাতে অভিনয় করছেন না। কিন্তু তারপরও ববিতাকে ঘিরে প্রতিনিয়ত তার ভক্ত দর্শকের রয়েছে প্রবল আগ্রহ তিনি কখন কোথায় কী করছেন। কিছুদিন আগেই ববিতার একমাত্র ছেলে অনিক দেশে এসেছিলেন। মায়ের সঙ্গে দেশের মাটিতে সময় কাটিয়ে মাকে নিয়েই কানাডায় চলে যান অনিক। কানাডার টরেন্টোর কীচেনারিতেই থাকেন অনিক। সেখানে অনিক নিজেই বাড়ি কিনেছেন। সেই বাড়িতেই মা ও ছেলের সময় কাটে। চাকুরীর সময়ের ব্যস্ততা ছাড়া অনিক বাকী সময়টুকু মায়ের সঙ্গেই কাটান।

ববিতা জানান, কানাডায় পৌঁছে তিনি তার মতো করেই ব্যস্ত হয়ে উঠেছেন। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে হাঁটতে বেরিয়ে যান, বাসায় ফিরে মা ও ছেলে একসঙ্গে নাস্তা করেন। নিয়মিত গার্ডেনিং নিয়েও ব্যস্ত থাকেন ববিতা। এছাড়াও ববিতা অনিকের জন্য মজার মজার খাবারও রান্না করেন। খুউব যে অবসর সময় কাটান ববিতা, এমনটা নয়।

ববিতা বলেন,‘ মাত্রতো কয়েকদিন হলো কানাডায় এসেছি। এখনো ঠিকঠাক মতো ঘুমটা হচ্ছেনা। তবে ঠিক হয়ে যাবে শিগগিরই। এখানে এসে যে আমি একদম অবসর সময় কাটাই এমনটা নয়। এখানে এসেও আমি ব্যস্ত থাকি। কারণ আমার কাছে মনে হয় ব্যস্ততাই সুস্থতা। আর সুস্থতাই হচ্ছে আল্লাহর অশেষ নেয়ামত। অনিক ঢাকা গিয়েছিলো বেড়াতে, এরপর মা ও ছেলে একসঙ্গে টরেন্টোতে চলে এলাম। এখানে অনিকের নিজের বাড়ি আছে, ছেলের বাড়িতে মা থাকে, তাতে তার মনে যে কী আনন্দ আর ভালোলাগা এটা আসলেই ভাষায় প্রকাশের নয়। অনিকের বাড়িতেও আমাকে ব্যস্ত সময়ই কাটাতে হয়। তার জন্য তারই পছন্দের মজার মজার খাবার রান্না করি, একসঙ্গে মা ও ছেলে মাঝে মাঝে বিভিন্ন দেশের মুভি দেখি, গল্প করি। বেশ সুন্দর সময় কাটে আমাদের। এবার অনিকের প্ল্যান আছে কোন একটা দেশে যেন আমাকে নিয়ে ঘুরতে যাবে। এরপর আমি আমেরিকা যাবো আমার ভাইদের কাছে। সেখানে মেডিক্যাল চেকআপ শেষে আবারো কানাডায় ফিরে আসবো। এরপর সবকিছু ঠিক থাকলে ইনশাআল্লাহ আগামী নভেম্বরে দেশে ফিরবো।’

নতুন কোনো সিনেমায় অভিনয় করবেন কী না এমন প্রশ্নের জবাবে ববিতা বলেন,‘ আমি কিন্তু আগেও বলেছি, এখনো বলছি-আমি অভিনয় থেকে অবসর নেইনি। নিশ্চয়ই গল্প এবং চরিত্র আমার ভালোলাগলে অবশ্যই অভিনয় করবো। কিন্তু বহু বছর হয়েগেলো মনের মতো গল্পতো আমার কাছে আসছে না।’ ববিতাকে সর্বশেষ নারগিস আক্তারের ‘পুত্র এখন পয়সা ওয়ালা’ সিনেমায় অভিনয় করতে দেখা যায়।

সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )