আজকের তারিখ- Wed-11-03-2026

রাজারহাটে দেড়বছরের শিশু পানিতে ডুবে মুত্যু

প্রহলাদ মন্ডল সৈকত, রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের  রাজারহাটে চৈতি রানী নামের দেড়বছরের  এক শিশু কন্যা পুকুরের পানিতে পড়ে মারা গেছে। সে উপজেলার ছিনাই ইউনিয়ন জয়কুমর গ্রামের শংকর কর্মকারের মেয়ে।
এলাকাবাসী জানান, শনিবার(২আগষ্ট) বিকাল ৩ টায় বাড়ির পাশে পুকুর পাড়ে খেলতে গিয়ে সকলের অগোচরে পুকুরের পানিতে পড়ে যায়। বাড়ির লোকজন শিশুটিকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। এক পর্যায়ে তার ভাসমান লাশ পুকুরে পানিতে ভাসতে দেখে চিৎকার দেয়। এলাকাবাসীরা এসে শিশুটির লাশ পানি থেকে তুলে বাড়িতে নিয়ে আসে। এলাকায় বিষয়টি ছড়িয়ে পড়লে এলাকার লোকজন  চৈতি রানীর লাশ একনজর দেখতে ছুটে আসেন। এ ঘটনায় লাশের পরিবার ও আত্মীয় স্বজন এবং এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে। বিষয়টি ওই এলাকার ইউপি সদস্য  ইছাহক আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )