আজকের তারিখ- Thu-12-03-2026
 **   গণতন্ত্রের অতন্দ্র প্রহরী খালেদা জিয়া : মির্জা ফখরুল **   বিএনপির সব পদ থেকে কায়সার কামালের পদত্যাগ **   চিলমারীতে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান, হিসাবে সনদ অর্জন করল “রাজারভিটা ইসলামিয়া ফাজিল মাদ্রাসা” **   নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে স্থানীয় অংশীদারদের সাথে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা **   উলিপুরে গণহত্যা ও স্বাধীনতা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা **   শয়তান যখন কাছের মানুষের রূপ ধরে আসে, তখন পালানোর রাস্তা থাকে না: বাঁধন **   ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু আজ **   রাশিয়া থেকে তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি চাইল বাংলাদেশ **   এমপি-মন্ত্রীদের মার্জিত থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর **   ভারত থেকে ডিজেল আমদানি বাড়ানোর ভাবনা

চিলমারীতে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

আলমগীর হোসাইন: কুড়িগ্রামের চিলমারীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

বুধবার (৩ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলা বিএনপির আয়োজনে  উৎসবমুখর পরিবেশে একটি বর্ণাঢ্য র‍্যালী বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করো পাম্পের মোড়ে গিয়ে শেষ হয়।

পরে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সভাকক্ষে উপজেলা  বিএনপির আহ্বায়ক সাবেক সাংসদ  বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী সরকার এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপস্থিত বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিব সহকারী অধ্যাপক আবু হানিফা, ১ নং যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম স্বপন, যুগ্ম আহবায়ক সাদাকাত হোসেন সাজু, যুগ্ম আহবায়ক সহকারী অধ্যাপক ফজলুল হক, যুগ্ম আহবায়ক আনোয়ারুল হক বাবলু, যুগ্ম আহবায়ক শাহ আলম সবুজ, সাবেক সাধারণ সম্পাদক সাহেব আলী আলী,  উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মোছাঃ জিয়ারা খাতুন রোজি, উপজেলা যুবদলের সদস্য সচিব রুহুল আমিন জিয়া প্রমুখ।

আব্দুল বারী সরকার তার বলেন, “নির্বাচন বানচালে নানা রকম ষড়যন্ত্র চলছে। আমরা দেশনেতা তারেক রহমানের নেতৃত্বে সকল ষড়যন্ত্র মোকাবেলা করে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনবো, ইনশাআল্লাহ।”

সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )