যুগের খবর ডেস্ক: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দুয়েকদিনের মধ্যে বিএনপির চেয়ারম্যান হচ্ছেন তারেক রহমান। আমাদের চেয়ারপারসনের মৃত্যুতে পদটি শূন্য রয়েছে। তার শূন্যতা পূরণে তারেক রহমানকে এ পদে বসানো হবে।
আজ (রোববার, ৪ জানুয়ারি) সিলেটের একটি অভিজাত হোটেলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘বরাবরের মতো সিলেট থেকে এবারও নির্বাচনি প্রচারণা শুরু করবে বিএনপি। এ নির্বাচন জাতির জন্য এজন্য গুরুত্বপূর্ণ যে মানুষ তার ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। নির্বাচন নিয়ে মিডিয়া আশঙ্কার কথা বললেও, দল হিসেবে বিএনপি শঙ্কা বোধ করে না। প্রথম থেকেই নির্বাচন চেয়েছে বিএনপি।’
বিএনপির মহাসচিব বলেন, ‘যে সুযোগ পেয়েছি সেটি কাজে লাগাই। আজকে সুযোগ এসেছে। এ সুযোগকে আমাদের কাজে লাগাতে হবে। গণতন্ত্র একদিনে হয় না, গণতান্ত্রিক সংস্কৃতি একদিনে গড়ে ওঠে না।’








Leave a Reply