মোঃ রাব্বি রাশেদ পলাশ, কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ ০৭ জানুয়ারি ২০২৬ ইং বুধবার দুপুরে কুড়িগ্রাম জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে উলিপুরে অবস্থিত ০১টি ইটভাটার বিরুদ্ধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) লঙ্ঘনের অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এসময় জেলা প্রশাসকের অনুমতি ব্যতীত ইট প্রস্তুতকরণের উদ্দেশ্যে মাটি সংগ্রহ করার অপরাধে উলিপুরের ধামশ্রেণি ইউনিয়নের কুড়ারপাড়ে অবস্থিত মেসার্স এমএনবি নামক ব্রিকসকে সতর্কতামূলক ৫০ হাজার টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় এবং হালনাগাদ কাগজপত্র না থাকায় ভাটার কার্যক্রম বন্ধ করার জন্য নির্দেশনা প্রদান করা হয়।
মোবাইল কোর্টে বিচারিক দায়িত্ব পালন করেন কুড়িগ্রাম জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মেজবাহ উদ্দিন আহমেদ। এসময় প্রসিকিউটর হিসেবে জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিমসহ জেলা পুলিশের একদল সদস্য এবং প্রশাসনের অন্যান্য কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন।








Leave a Reply