আজকের তারিখ- Thu-12-03-2026
 **   উলিপুরে গণহত্যা ও স্বাধীনতা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা **   শয়তান যখন কাছের মানুষের রূপ ধরে আসে, তখন পালানোর রাস্তা থাকে না: বাঁধন **   ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু আজ **   রাশিয়া থেকে তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি চাইল বাংলাদেশ **   এমপি-মন্ত্রীদের মার্জিত থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর **   ভারত থেকে ডিজেল আমদানি বাড়ানোর ভাবনা **   চিলমারীতে “জাতীয় নাগরিক পার্টি (এনসিপি’র)” দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত **   পপ তারকা রিহানার বাড়িতে গুলিবর্ষণ, গ্রেপ্তার এক নারী **   সবাই ফ্যামিলি কার্ড পাবেন, ধৈর্য ধরুন : মির্জা ফখরুল **   ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

শেষ হলো ৯ দিনের আপিল শুনানি

যুগের খবর ডেস্ক: রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) ভবনে ৯ দিন ধরে চলা আপিল শুনানি শেষ হয়েছে। শেষ দিনে নিষ্পত্তি করা হয় ৬৫টি আপিল শুনানি। এদিন বেশিরভাগই ফিরে পান মনোনয়ন। প্রার্থিতা ফিরে না পেয়ে ক্ষোভ জানান অনেকে। এদিকে পক্ষপাতীত্বের অভিযোগ এনে নির্বাচন কমিশন ঘেরাও করে ছাত্রদল।

রোববার (১৮ জানুয়ারি) সকাল ১০টা থেকে আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে আপিল শুনানি শুরু হয়। শেষ হয় বিকেলে।

বরগুনা-২ আসনের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ শামীমের অভিযোগ, আপিল শুনানির সময় নির্বাচন কমিশনাররা তাকে অবহেলা করেছেন। পক্ষপাতীত্বের অভিযোগ এনে, তিনি দাবি করেন, সব প্রমাণ থাকার পরও কমিশন তার মনোনয়ন বাতিল করেছে।

শুনানিতে উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন, নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, নির্বাচন কমিশনার বেগম তাহমিদা আহমদ, নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার, নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব) আবুল ফজল মো. সানাউল্লাহ।

শেষ দিনে সব মিলিয়ে নিষ্পত্তি করা হয় ৬৫টি আপিল। শুনানিতে আসা বেশিরভাগই স্বতন্ত্র প্রার্থী। তাদের প্রধান জটিলতা ১ শতাংশ ভোটারের সাক্ষরতা সংক্রান্ত। তথ্য উপাত্ত উপস্থাপন করে মনোনয়ন ফিরে পেয়েছেন বিএনপি, জামায়াত, জাতীয় পার্টিসহ বিভিন্ন দলে প্রার্থীরা।

এদিকে বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচি করেছে ছাত্রদল। তাদের দাবি, বিশেষ দুইটি দলের দিকে ঝুঁকে পড়েছে কমিশনের কর্মকর্তারা।

আন্দোলনে অংশ নেওয়া নেতা কর্মীরা বলছেন, শক্ত অবস্থান তৈরি না হলে, ভালো ভোট আয়োজন করতে ব্যর্থ হবে নির্বাচন কমিশন।

সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )