আজকের তারিখ- Wed-04-02-2026
 **   জামায়াতের ৪১ দফার নির্বাচনী ইশতেহার ঘোষণা, ২৬টি বিষয়কে প্রাধান্য **   বাংলাদেশের আসন্ন নির্বাচনে প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে তারেক রহমান এগিয়ে: দ্য ইকোনমিস্ট **   নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই, সবাই আন্তরিকভাবে কাজ করছি : সেনাপ্রধান **   পবিত্র শবে বরাত আজ **   নাহিদের রিট খারিজ, বিএনপির কাইয়ুমের নির্বাচনে বাধা নেই **   ৯ ফেব্রুয়ারি বিটিভিতে ভাষণ দেবেন তারেক রহমান **   নতুন বছরে জেনিফারের সংগীত চমক **   ‘আমি একজন মুক্তিযোদ্ধা, জামায়াতকে রাষ্ট্রের ক্ষমতা দিতে পারি না’ **   এম এ কাইয়ুমের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে নাহিদ ইসলামের রিট **   ইইউ’র সঙ্গে দ্রুত এফটিএ আলোচনা শুরুর আহ্বান প্রধান উপদেষ্টার

রাজারহাটে গণভোটের গুরুত্ব তুলে ধরে সচেতনতামূলক কৃষক সমাবেশ অনুষ্ঠিত

প্রহলাদ মন্ডল সৈকত, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের রাজারহাটে গণভোটের গুরুত্ব ও প্রয়োজনীয়তা তুলে ধরতে কৃষকদের নিয়ে এক সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(২২জানুয়ারী) বিকালে উপজেলা প্রশাসনের আয়োজনে কৃষক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল ইমরান। সমাবেশে উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন ইউনিয়নের কৃষকরা অংশ নেন।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল ইমরান বলেন, গণতন্ত্রের মূল ভিত্তি হলো জনগণের ভোটাধিকার। একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে হলে ভোটারদের সচেতনতা ও দায়িত্বশীল ভূমিকার কোনো বিকল্প নেই।
তিনি আরও বলেন, দেশের অর্থনীতির মেরুদ- হলো কৃষক সমাজ। কৃষকদের সক্রিয় অংশগ্রহণ ও সচেতন সিদ্ধান্তই একটি শক্তিশালী ও গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ সময় তিনি ভোটার হিসেবে নিবন্ধনের প্রক্রিয়া, ভোট প্রদানের নিয়মাবলি এবং গণভোটের তাৎপর্য নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী কৃষকদের মাঝে লিফলেট বিতরণ করা হয় এবং গণভোট সংশ্লিষ্ট বিভিন্ন সচেতনতামূলক বার্তা তুলে ধরা হয়।

সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )