আজকের তারিখ- Fri-06-02-2026
 **   চিলমারীতে চর অঞ্চলে সেনাবাহিনীর মহড়া অনুষ্ঠিত **   নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে স্থানীয় অংশীদারদের সাথে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা **   আগামী শুক্রবার নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে বিএনপি **   নির্বাচনে দায়িত্ব পালনে ১০৫১ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ **   জামায়াতের ৪১ দফার নির্বাচনী ইশতেহার ঘোষণা, ২৬টি বিষয়কে প্রাধান্য **   বাংলাদেশের আসন্ন নির্বাচনে প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে তারেক রহমান এগিয়ে: দ্য ইকোনমিস্ট **   নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই, সবাই আন্তরিকভাবে কাজ করছি : সেনাপ্রধান **   পবিত্র শবে বরাত আজ **   নাহিদের রিট খারিজ, বিএনপির কাইয়ুমের নির্বাচনে বাধা নেই **   ৯ ফেব্রুয়ারি বিটিভিতে ভাষণ দেবেন তারেক রহমান

চিলমারীতে চর অঞ্চলে সেনাবাহিনীর মহড়া অনুষ্ঠিত

হাবিবুর রহমান: কুড়িগ্রামের চিলমারীতে “আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে” সামনে রেখে উপজেলায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার লক্ষ্যে “বাংলাদেশ সেনাবাহিনীর মহড়া” অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ই ফেব্রুয়ারি) দুপুর ১২টার সময় উপজেলার নয়ারহাট ইউনিয়নের চরাঞ্চল ও নদীবেষ্টিত এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর আকাশ পথে মহড়া অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনকে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ করতে বাংলাদেশ সেনাবাহিনী তৎপরতার পাশাপাশি চরাঞ্চলের বাসিন্দাদের সাথে মতবিনিময় করেছে এবং নিরাপদ পরিবেশে ভোটাধিকার প্রয়োগের বিষয়ে তাদের আশ্বস্ত করেছেন। ভোটের পরিবেশ সুষ্ঠু রাখতে চিলমারী উপজেলার দুর্গম চরাঞ্চল ও নদীবেষ্টিত এলাকায় আকাশ পথে বিশেষ মহড়া পরিচালনা করেন চিলমারীর আর্মি ক্যাম্প।মহড়ার সময় সেনাবাহিনীর সদস্যরা হেলিকপ্টার যোগে আকাশ পথে চরাঞ্চলের দুর্গম ভোটকেন্দ্র এলাকায় পৌঁছেন এবং স্থানীয় জনগণের সাথে মতবিনিময় করেন এবং চরাঞ্চলের মানুষকে শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে ভোটাধিকার প্রয়োগের বিষয়ে আশ্বস্ত করেন। স্থানীয় চরাঞ্চলের বাসিন্দারা সেনাবাহিনীর উপস্থিতিতে স্বস্তি প্রকাশ করে বলেন, নৌ-পথে নিরাপত্তা মহড়া ও সরাসরি যোগাযোগ তাদের মধ্যে আস্থার সৃষ্টি করেছেন। স্থানীয় ভোটার রহিম আলী বলেন, চরের ভেতরে অনেক সময় মাস্তানদের ভয় থাকে। কিন্তু আজ যেভাবে সেনাবাহিনী মহড়া দিল, তাতে আমরা সাধারণ মানুষ খুব নিশ্চিন্ত বোধ করছি। এখন মনে হচ্ছে ভোটকেন্দ্রে গিয়ে নিজের ভোটটা নিজে দিতে পারব। আরও বলেন এখন আর্মি দেখে আমাদের সাহস বেড়েছে। তারা যে এখানে আছে, এটাই আমাদের জন্য অনেক বড় শান্তি। স্থানীয় যুবকরা বলেন, সেনাবাহিনী আমাদের বলেছেন নির্ভয়ে ভোট দিতে। আমরা যারা তরুণ ভোটার, তারা এবার কোনো ভয় ছাড়াই কেন্দ্রে যাওয়ার সাহস পাচ্ছি। নয়ারহাটের মতো জায়গায় এই নিরাপত্তা খুব দরকার ছিল। সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, নির্বাচনকে কেন্দ্র করে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় তারা সর্বদা প্রস্তুত আছেন। বিশেষ করে নৌ-পথ দুর্গম এলাকায় ভোটগ্রহণের দিন এবং তার আগে-পরে ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী সক্রিয় ভূমিকা পালন করবে বলে জানান।

সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )