আজকের তারিখ- Fri-13-02-2026

কুড়িগ্রামে ৪টি আসনের তিনটিতে জামায়াত, একটিতে এনসিপির বিজয়

প্রহলাদ মন্ডল সৈকত, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ৪টি সংসদীয় আসনের বেসরকারি ফলাফল প্রকাশ করা হয়েছে। জেলার ৪টি আসনের মধ্যে তিনটিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী এবং একটিতে এনসিপির প্রার্থী বিজয়ী হয়েছেন।
কুড়িগ্রাম-১:কুড়িগ্রাম-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করা জামায়াত প্রার্থী আনোয়ারুল ইসলাম ১৭ হাজার ২৯২ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ১ লাখ ৩৪ হাজার ৬৪৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী সাইফুর রহমান রানা ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ১৭ হাজার ৩৫৬ ভোট।
কুড়িগ্রাম-২: কুড়িগ্রাম-২ আসনে এনসিপির প্রার্থী ড. আতিক মুজাহিদ ১০ হাজার ৪০০ ভোটের ব্যবধানে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ১ লাখ ৭৯ হাজার ৭৮৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী সোহেল হোসনাইন কায়কোবাদ ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ৬৯ হাজার ৩৮৬ ভোট।
কুড়িগ্রাম-৩:কুড়িগ্রাম-৩ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী ২৭ হাজার ৬৩১ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ১ লাখ ৫ হাজার ৫৯৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী তাসভীরুল ইসলাম ধানের শীষের প্রতীকে পেয়েছেন ৭৭ হাজার ৯৬৩ ভোট।
কুড়িগ্রাম-৪: কুড়িগ্রাম-৪ আসনে ২০ হাজার ৯৯৮ ভোটের ব্যবধানে বিএনপি প্রার্থীকে হারিয়ে জামায়াত প্রার্থী মোস্তাফিজুর রহমান মোস্তাক বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ৭৮ হাজার ৯৪৩ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ধানের শীষ প্রাতীকের প্রার্থী আজিজুর রহমান পেয়েছেন ৫৭ হাজার ৯৪৫ ভোট।

সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )