আজকের তারিখ- Fri-13-02-2026

‘যারা আজ মিথ্যাচার করছে, তারা আমাকে মৌসুমী বানায়নি’

বিনোদন ডেস্ক: আড়াই বছরেরও বেশি সময় ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন ঢাকাই সিনেমার নব্বই দশকের জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী। মাঝেমধ্যে তার দেশে ফেরার খবর ছড়িয়ে পড়লেও প্রতিবারই তা গুঞ্জনেই সীমাবদ্ধ থেকেছে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে ছড়িয়ে পড়ে তার বিয়ের খবর—যা নিয়ে বেশ বিরক্ত এই প্রিয়দর্শিনী নায়িকা।

গণমাধ্যমে প্রতিক্রিয়া জানাতে গিয়ে মৌসুমী স্পষ্ট ভাষায় বলেন, আমি যা-ই বলি না কেন, মানুষের কাছে মিথ্যা খবরটাই যেন বেশি মুখরোচক। এ ধরনের প্রোপাগান্ডা আমার কাছে খুবই বিরক্তিকর। অনেক সময় এসব নিয়ে কথা বলাটাও মূল্যহীন মনে হয়।’তিনি অভিযোগ করেন, কিছু মানুষ কেবল মনোযোগ ও ভিউ পাওয়ার আশায় ভিত্তিহীন গল্প বানিয়ে ছড়িয়ে দেন। ‘কোনো কিছু না জেনে মিথ্যাকে রংচং মিশিয়ে সত্য বানিয়ে উপস্থাপন করা হচ্ছে। আইনের সঠিক প্রয়োগ ও দৃষ্টান্তমূলক শাস্তি থাকলে হয়তো এসব ভিউখোর গুজব অনেকটাই বন্ধ হতো’—যোগ করেন তিনি।

শিল্পীদের ব্যক্তিগত জীবন নিয়ে অপপ্রচারের বিরুদ্ধেও কড়া অবস্থান নেন মৌসুমী। তার ভাষ্য, শিল্পীরাও মানুষ, তাদেরও ব্যক্তিগত জীবন আছে। দীর্ঘ সময়ের পরিশ্রমে একজন শিল্পী তৈরি হয়। যারা আজ মিথ্যাচার করছে, তারা আমাকে মৌসুমী বানায়নি। মানুষের মনে আমি যে জায়গায় আছি, সেখান থেকে আমাকে সরানো সহজ নয়। এসব আমি কখনো পাত্তা দিইনি, ভবিষ্যতেও দেব না।

দেশে ফেরা প্রসঙ্গে এই অভিনেত্রী জানান, অনেক আগেই তার ফেরার পরিকল্পনা ছিল। তবে বর্তমানে অসুস্থ মায়ের দেখাশোনার কারণেই যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন তিনি। আমি যে কাজের জন্য এখানে এসেছিলাম, তা শেষ হয়েছে অনেক আগেই। কিন্তু আম্মা দীর্ঘদিন ধরে অসুস্থ। তাই এখন তার পাশে থাকাটাই সবচেয়ে জরুরি—বলেন তিনি।

সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )