স্টাফ রিপোর্টার: কুড়িগ্রামের উলিপুর উপজেলার বজরায় ০৭টি দরিদ্র পরিবারের মাঝে বকনা গরুর বাছুর বিনামূল্যে বিতরণ করা হয়েছে।
১৭ ফেব্রুয়ারি, ২০২৬ সকালে বজরা উন্নয়ন সমাজ কল্যাণ সংস্থার চত্বরে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন ঢাকার অর্থায়নে ০৭জন সুবিধাভোগীর মাঝে বকনা গরুর বাছুর বিতরণ করা হয়। এসময় উলিপুর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতাল এর কর্মকর্তা মোঃ আব্দুর রাজ্জাক, ইউনিয়ন ভূমি কর্মকর্তা শ্রী অমল চন্দ্র মহন্ত, কাজের ডাকের পরিচালক মোঃ আতিকুর রহমান, আরডিআরএস বাংলাদেশ এর সোডিও মোঃ আলমগীর হোসেন, সংস্থার সভাপতি মোঃ সুজা মিয়া, ইউনিয়ন পরিষদের মেম্বার, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।








Leave a Reply