আজকের তারিখ- Sat-28-02-2026
 **   অধিক মুনাফা করতে তামাক চাষে ঝুঁকছেন লালমনিহাটের কৃষকরা **   পাল্টা হামলা, উত্তর ইসরায়েল মিসাইল হামলা শুরু করেছে ইরান **   ‘শিল্পী’ ববিতার সঙ্গে ‘মন্ত্রী’ সাকির সেলফি! **   নিজ কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের প্রধানমন্ত্রীর মতবিনিময় **   আমরা কোন অন্যায়ের সাথে আপোষ করব না- সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান **   ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান **   ১৫ খাল খননে ডিও লেটার দিলেন রুমিন ফারহানা **   বিপিএলে ভারতীয় ক্রিকেটারদের খেলা নিয়ে মুখ খুললেন রুবাবা **   বইমেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান **   চিলমারী সিনিয়র আলিম মাদ্রাসার ৯জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে

‘শিল্পী’ ববিতার সঙ্গে ‘মন্ত্রী’ সাকির সেলফি!

বিনোদন ডেস্ক: “ছবিটা আরামদায়ক এই কারণে যে
শিল্পীর মর্যাদা এখানেই .. আমরা উল্টো চিত্র দেখতে দেখতে
চোখ ঝাপসা করে ফেলেছি।
ববিতাও একজনই .. ” সামাজিক যোগাযোগ মাধ্যমে এমনটাই লিখেছেন তানভির তারেক নামের এক পডকাস্ট প্রেজেন্টার।
পতিত শাসন আমলে হররোজ উল্লেখযোগ্য থেকে নামকাওয়াস্তে অনেক শিল্পীকেই দেখা যেতো মন্ত্রী, ডিসি, এসপির কোলে বসে সেলফি তোলার প্রতিযোগিতায় নামতে। এখানেই সীমাবদ্ধ নয়, সেগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে গর্বিতভাবে পোস্ট দিয়ে শিল্পীচরিত্রের বাইরে একধরনের ষান্ডা চরিত্র ফুটিয়ে তুলতেন। ওই সকল সেলফি এখন অনেকের গলার কাঁটা। সুযোগ পেলে অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে দু কথা শুনিয়ে যেতো। সে সকল পরিবেশে দর্শক ভক্তরা আত্মসম্মান বলি দেওয়া অনেক শিল্পীদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। এসবের ভিড়ে বৃহস্পতিবার দেখা গেল ব্যতিক্রম দৃশ্য। সেখানে অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জোনায়েদ সাকিকে স্বেচ্ছায় কিংবদন্তী অভিনয়শিল্পী ববিতার সঙ্গে সেলফি তুলতে দেখা গেছে। আর এমন দৃশ্য মুহুর্তেই ভাইরাল হলে অনেকেই এটাই প্রকৃত শিল্পীর মুল্যায়ন বলে মন্তব্য করেছেন। এ দৃশ্যে নেটিজেনরা ববিতার আত্মসম্মানবোধ আর শিল্পীত মননের প্রশংসা করেছেন।
ববিতার একুশে পদকপ্রাপ্তিতে পরিচালক সমিতি ফুলেল শুভেচ্ছা জানালেও শিল্পী সমিতি বা এক সময়ের অগ্রজ সহশিল্পীরা ছিলেন নিরব। এমন নির্মমতায় কাছের মানুষদের কাছে বিস্ময় প্রকাশও করেছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অভিনেত্রী ববিতা। এমনকি প্রসেনজিতের পদ্মশ্রী প্রাপ্তির খবরে ভারতের কলকাতায় তার বাড়িতে ফুল নিয়ে শুভেচ্ছা জানাতে হাজির হতে দেখা গেছে চঞ্চল চৌধুরী এবং জয়া আহসানকে, তারা ভুলেও ববিতাকে নিয়ে সামান্য উচ্ছ্বাস প্রকাশ করেননি, যে কারণে প্রশ্ন উঠেছে চঞ্চল-জয়ার শিল্পপ্রেম নিয়েও!
প্রসঙ্গত, বৃহস্পতিবার ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে একুশে পদক গ্রহণ করতে উপস্থিত হয়েছিলেন ববিতা এদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছ থেকে সম্মাননা গ্রহণ করেন চারবারের জাতীয় পুরস্কারজয়ী এই অভিনেত্রী।
সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )