আজকের তারিখ- Wed-11-03-2026

পপ তারকা রিহানার বাড়িতে গুলিবর্ষণ, গ্রেপ্তার এক নারী

 বিনোদন ডেস্ক: আমেরিকান পপতারকা রিহানার বেভারলি হিলসের বাড়িতে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। রবিবার (৮ মার্চ) দুপুরে এক নারী সন্দেহভাজন রিহানার বাড়ি লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়েন।

পুলিশ জানায়, রবিবার দুপুর ১টা ২১ মিনিট নাগাদ বাড়ির উল্টো দিকের রাস্তায় একটি গাড়ি থেকে প্রায় ১০টি গুলি চালানো হয়। একটি গুলি বাড়ির দেয়াল ভেদ করে ভেতরে ঢুকে যায়। ঘটনার সময় রিহানা বাড়ির ভেতরেই অবস্থান করছিলেন। তবে সৌভাগ্যবশত তার কোনো ক্ষতি হয়নি এবং তিনি নিরাপদ আছেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং ৩০ বছর বয়সী এক নারীকে গ্রেপ্তার করে। লস অ্যাঞ্জেলেস পুলিশ বিষয়টি তদন্ত করছে। তবে এখনো রিহানা বা তার টিমের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করা হয়নি।

সংবাদটি শেয়ার করুন:
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )