হাবিবুর রহমান: কুড়িগ্রামের চিলমারীতে “উপজেলা পর্যায়ে শ্রষ্ঠ প্রতিষ্ঠান, হিসাবে সনদ অর্জন করলেন “রাজারভিটা ইসলামিয়া ফাজিল মাদ্রাসা”। বৃহস্পতিবার (১২ই মার্চ) সকাল ১১টার দিকে উপজেলা সভা কক্ষে “উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপন কমিটির সদস্য সচিব” আবু সাঈদ মোঃ আব্দুল ওয়াহিদ এর সভাপতিত্বে উপজেলা পর্যায়ে শ্রষ্ঠ প্রতিষ্ঠানকে পুরস্কার সনদ প্রদান করা হয়েছে। ২০২৬সালের চিলমারী উপজলায় এই “প্রথম কোন ছাত্র জাতীয় ভাবে বিজয়ী হওয়ায়, সরকারি সনদ লাভের কৃতিত্ব অর্জন করল” এবং উপজলার ৪ ক্যাটাগরির মধ্যে সব কয়টিতে বিজয়ী হওয়ায় “সনদ ও পুরষ্কার সুনামের সাথে অর্জন করল”। পাবলিক পরীক্ষার ফলাফল, ছাত্র সংখ্যা, বিজ্ঞ ও প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা, এক্সট্র কো-কারিকুলাম ও সাহিত্য-সংস্কৃতি গৌরবজনক ফলাফলের স্বীকতিস্বরুপ, উপজলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান- রাজারভিটা ইসলামিয়া ফাজিল মাদ্রাসা নির্বাচিত হয়েছেন। শ্রেষ্ঠ অধ্যক্ষ ড. মা: মিনহাজুল ইসলাম, উপজেলা ও জেলা পর্যায়ে। শ্রেষ্ঠ শ্রণি শিক্ষক মা: আবু আখতার, উপজলা ও জেলা পর্যায়। শ্রেষ্ঠ শিক্ষার্থী আবু হুরায়রা, উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়। শ্রেষ্ট স্কাউট আবু হুরায়রা, উপজেলা পর্যায়। কিরাত প্রতিযাগিতা ক গ্রুপ জুনাইদ হাসান, উপজেলা, জেলা, বিভাগ ও জাতীয় পর্যায়ে সারা দেশের প্রতিযোগীক হারিয়ে, বিজয়ী হয়ে জাতীয় পদক, সনদ ও ক্রেস্ট কৃতিত্বের সাথে অর্জন করেন। হামদ প্রতিযাগিতায়- ক গ্রুপ- হামীম হাসান, উপজলায় ১ম স্থান। না’ত প্রতিযাগিতায়- ক গ্রুপ- জুনাইদ হাসান, উপজেলা ও জেলা পর্যায়ে ১ম স্থান। কিরাত প্রতিযোগিতায়- খ গ্রুপ- শিহাব উদ্দিন উপজলায় ১ম স্থান। ২০২৫ সালে ৫ম ও ৮ম শ্রণির সরকারি বৃত্তি পরীক্ষায় ৮জন ছাত্রের মধ্য ৫জন বৃত্তি লাভ করায়, উপজেলায় শতকরা হারে ১ম স্থান লাভ করেন। ২০২৫সালে দাখিল পরীক্ষায় ৩জন A+সহ শতকরা হারে স্কুল-মাদ্রাসার মধ্যে উপজেলায় ১ম স্থান এবং ট্যালেন্টপুল মেধা বৃত্তিতে রংপুর বিভাগে “রাজারভিটা ইসলামিয়া ফাজিল মাদ্রাসা” ২য় স্থান লাভ করেন। ২০২৪সাল আলিম পরীক্ষায় ১জন A+ সহ শতভাগ পাস করার কতিত্ব অর্জন করেন।








Leave a Reply