যুগের খবর ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার নির্বাচিত হওয়ার পর বিএনপির সব পদ থেকে পদত্যাগ করেছেন দলটির জাতীয় নির্বাহী কমিটির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।
বৃহস্পতিবার (১২ মার্চ) এক বার্তায় এ তথ্য জানিয়েছেন তিনি নিজেই।
ওই বার্তায় কায়সার কামাল বলেন, সালাম নেবেন। আজ ১২ মার্চ আমি নিম্নস্বাক্ষরকারী বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার নির্বাচিত হওয়ায় নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের জন্য বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সম্পাদকসহ বিএনপির সব পর্যায়ের পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করলাম।
এদিকে, স্পিকার নির্বাচিত হওয়ার পর বিএনপির স্থায়ী কমিটি থেকে পদত্যাগ করেছেন মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)।
বৃহস্পতিবার দুপুরে জাতীয় সংসদ অধিবেশন শুরুর সময় এ কথা নিজেই জানান মেজর হাফিজ।
এর আগে, এদিন সকাল ১১টায় সংসদের প্রথম অধিবেশনে স্পিকার হিসেবে নির্বাচিত হন তিনি।
মেজর হাফিজ বলেন, স্পিকার জাতীয় সংসদের একটি নিরপেক্ষ আসন। নিজেকে নিরপেক্ষ রাখতে আমি ইতোমধ্যে বিএনপির স্থায়ী কমিটি থেকে পদত্যাগ করেছি।








Leave a Reply